Logo
Logo
×

নগর জুড়ে

শহরে নাশকতার পরিকল্পনা

দেওভোগ এলাকায় আত্মগোপনে নিষিদ্ধ আ.লীগের শীর্ষ নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

দেওভোগ এলাকায় আত্মগোপনে নিষিদ্ধ আ.লীগের শীর্ষ নেতারা
Swapno

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ৮ দফা দাবিকে সামনে রেখে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আজ ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে ৪৮ ঘন্টার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নভেম্বর মাস জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অগ্নিসংযোগ, ককলেট বিস্ফোরণ এবং মশাল মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারই মাঝে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে রাতের আধারে গাড়িতে ও  সরকারি দলীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের  ঘটনা ঘটায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা।


জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সামনের কাতারের কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতা করছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহার মৃত্যুও পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব। বতর্মানে তিনি দেওভোগ পাক্কা রোড এলাকায় আত্মগোপনে থেকে বিভিন্ন কর্মীদের দিক নির্দেশনা দিয়ে শহরের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে। এছাড়াও ডায়মন্ড সিনেমা হল সংলগ্ন নয়ামাটি এলাকায় তার থান কাপড়ের দোকানের শ্রমিক ও হোসিয়ারী শ্রমিকদের দিয়ে বিভিন্ন স্থানে নাশতা করানোর চেষ্টা চালাচ্ছেন আহসান হাবিব। এছাড়াও বিগত ২৪ এ জুলাই আন্দোলনে এই আহসান হাবিব ১৮ জুলাই দেওভোগ রাসেল পার্ক এলাকার রাতের অন্ধকারে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এপম, জনি, সজিব সহ আরও কয়েকজন সন্ত্রাসী বাহিনী ছাত্র-জনতার উপর হামলা চালায়। কিন্তু গত দুই বছর আহসান হাবিব আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেওভোগ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এখনো লকডাউনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেতাকর্মীদের দিয়ে নাশকতার পরিকল্পনা করছে।  



এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমান শহরের থানা পুকুরপাড় ও বন্দর আলী নগর এলাকায় আত্মগোপনে থেকে শহর-বন্দর বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছেন। জুলাই আগস্ট আন্দোলনে জি.এম আরমান শামীম ওসমানের নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা চালায় এবং তার নেতৃত্বে বন্দরের মদনগঞ্জ, কলাগাছিয়া ও বিভিন্ন ইউনিয়নে নাশকতা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। বতর্মানে সামাজিক যোগাযোগো মাধ্যমে বিভিন্ন নিষিদ্ধ নেতাকর্মীদের অর্থ দিয়ে নাশকতা পরিকল্পনা করছে আরমান।



এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত তার কর্মীদের দিয়ে প্রতিদিনই নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনা করছে। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতা জামির হোসেন রনি, বাবু, কায়কোবাদ রুবেল, হৃদয় সহ তার কর্মীদের দিয়ে শহরের দক্ষিণ অঞ্চলে অগ্নিসংযোগ ও নৈরাজ্য চালাচ্ছে জিএম আরাফাত। বতর্মানে দেওভোগ এলাকায় তার হোসিয়ারী ও ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করছে সরকার দলীয় নেতারা। বতর্মানে দেশে থেকে আত্মগোপনে থেকে লকডাউন সফল করার পরিকল্পনা করছে আরাফাত।



এদিকে গডফাদার শামীম ওসমানের শীর্ষ নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সদস্য কবির হোসেন ওরমে মোহরি কবির নিজ এলাকা দেওভোগ কৃষ্ণচুড়া মোড়ে নাশকার পরিকল্পনা করছে। বিগত আওয়ামীলীগ সরকার আমলে সাবেক কাউন্সিলর সজল এর নেতৃত্বে ও শামীম ওসমানের নির্দেশে বিভিন্ন স্থানে নাশকতা চালায় কবির। বতর্মানে দেওভোগ এলাকায় অর্থ দিয়ে বিভিন্ন নেতাকর্মীদেও নাশকতা করার পরিকল্পনা করছে মোহরি কবির।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন