না.গঞ্জ ক্লাব নির্বাচন
সভাপতি পদে তিন প্রার্থীর লড়াই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও অভিজাত সামাজিক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নির্বাচনী আলোচনা হচ্ছে ক্লাব সদস্যদের মাঝে। প্রতি বছরের ন্যায় আসন্ন নির্বাচন নিয়ে এবার জোরে সরে আলোচনা হচ্ছে। কেননা বিএনপি ক্ষমতায় আসার পরে এবারের নির্বাচনটি ব্যাপক ভাবে আলোচনা হচ্ছে। বিশেষ নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের সভাপতি হতে ইতোমধ্যে তিন প্রার্থী মনোনয়ন জমা প্রদান করেছে। তিনজনের কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ক্লাব সদস্যদের মতে এবারে নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী হওয়ায় তাদের মাঝে হ্ড্ডাা হাড্ডি লড়াই হবে। কেননা এখানে যারা ভোটার রয়েছে তারা প্রতেক্যেই এলিট শ্রেনীর ব্যক্তি হিসেবে পরিচিত।
জানাযায়, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি অভিজাত ক্লাব নারায়ণগঞ্জ লিমিটেড। এবারের নির্বাচনে তিনজন সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বরত ব্যক্তিদের নিকট। তার মাঝে সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছে বাংলাদেশ স্টীল রি রোলিং মিলস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জুয়েল, বন্দর আনন্দ রিসোর্ট এর ব্যাপস্থাপনা পরিচালক মারুফ আহমেদ এবং এম এ বাতেন। তারা তিনজনই পূর্বে ক্লাবের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। আর এজন্য ক্লাবের সদস্যদের মাঝে বলাবলি হচ্ছে এবারের নির্বাচনে তিনি প্রার্থীদের মাঝে প্রতিযোগিতা মুলক লড়াই হবে।
তাই আলোচনা হচ্ছে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনের সভাপতি হিসেবে এলিট শ্রেনীর নেতৃত্বে কে আসছে তা নিয়ে ক্লাব সদস্যদের মাঝে আলোচনা হচ্ছে। এদিকে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাবটির বহুল আলোচিত বার্ষিক নির্বাচন। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সভাপতি প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল এর আগে নারায়ণগঞ্জ ক্লাবের বিভিন্ন পদে একাধিকবার নির্বাচন করে নির্বাচিত হওয়ায় তার ব্যপক পরিচিত রয়েছে বলে জানান ক্লাব সদস্যরা। সেই সাথে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ ক্লাব আগুনে পুড়িয়ে লুটপাট করে ধ্বংস স্তুপে পরিনত করেন। সেখান থেকে ক্লাবটি রক্ষা করার জন্য অন্তবর্তি সরকারের আমলে চার সদস্য একটি কমিটি হয়। সেই কমিটিতে অন্যতম সদস্য হিসেবে মাহবুবুর রশিদ জুয়েল ব্যপক ভুমিকা পালন করে নেতৃত্বের দক্ষতা পরিচয় দিয়েছে বলে জানান একাধিক ক্লাব মেম্বার।
এছাড়া আরেক সভাপতি প্রার্থী এম বাতেন ২০০৫ সনে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া চার বারের পরিচালক পদে ছিলেন।এবারের নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচনে লড়াইয়ে নেমে সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে। তাছাড়া মারুফ আহমেদ তিনিও ক্লাবের একাধিক পদে নির্বাচন করে জয়ী হয়ে ক্লাবের নেতৃত্বে ভুমিকা পালন করেছে। সে হিসেবে তিনিও কোন অংশে তিনি পিছিয়ে নেই।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী কাসেম জামাল। এর আগে পরপর দুটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন রাজনীতিবিদ আনিসুল ইসলাম সানি। এবার নির্বাচন কমিশনের নেতৃত্বে পরিবর্তন আসায় ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাই এখন নির্বাচন কমিশনের সামনে বড় দায়িত্ব। শুধু সভাপতি পদ নয়, এবারের নির্বাচনে অন্যান্য পদে যারা প্রার্থী হয়েছে তা নিয়েও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। যদিও সিনিয়র সহসভাপতি পদে একক ভাবে মাহবুবুর রহমান মারুফ একক ভাবে বিনান প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সহসভাপতি ও পরিচালক পদগুলোতে একাধিক প্রার্থী থাকায় সেখানেও লড়াই হবে হাড্ডা হা্িড্ড।
নারায়ণগঞ্জ ক্লাবের এবারের নির্বাচনকে ঘিরে এত আগ্রহের অন্যতম কারণ প্রতিষ্ঠানটির দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। এটি বাংলাদেশের প্রাচীনতম বিনোদন ও সামাজিক ক্লাবগুলোর একটি। ক্লাবটির নিজস্ব ইতিহাস অনুযায়ী, ১৮৯৩ সালে ব্রিটিশ শাসনামলে নারায়ণগঞ্জে বসবাসরত ইউরোপীয়দের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। দেশ-বিদেশের ব্যবসায়ীদের আনাগোনায় মুখর এই বন্দরনগরীতে ইউরোপীয় ব্যবসায়ী ও কর্মকর্তাদের বিনোদন, খেলাধুলা এবং সামাজিক যোগাযোগের কেন্দ্র হিসেবেই ক্লাবটির যাত্রা শুরু হয়েছিল।
প্রতিষ্ঠার প্রথম দিকে ক্লাবটির সদস্যপদ মূলত ব্রিটিশদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমনকি অন্যান্য ইউরোপীয়দের জন্যও সদস্যপদ পাওয়া সহজ ছিল না। সেখানে স্থানীয় বাঙালিদের প্রবেশাধিকার ছিল না বললেই চলে। ১৯৬৭ সালে এম এ সাত্তার ক্লাবের প্রথম বাঙালি সভাপতি নির্বাচিত হন। বর্তমানে নারায়ণগঞ্জ ক্লাব কেবল বিনোদনের জায়গা নয়, এটি ব্যবসায়িক আলোচনা, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন এবং সদস্যদের পারিবারিক মিলনমেলারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ক্লাবটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে এর সদস্যসংখ্যা দেড় হাজারের বেশি।


