Logo
Logo
×

নগর জুড়ে

শামীম ওসমানের দেশে ফেরা নিয়ে শফিকুল আলমের স্যাটায়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

শামীম ওসমানের দেশে ফেরা নিয়ে শফিকুল আলমের স্যাটায়ার
Swapno

সাবেক সাংসদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে ফেরা নিয়ে একটি স্যাটায়ার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিচে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।



নানক: জেনসেন হুয়াং ফিরছে!! আপাও ফিরবো!! তুই হুদাই ক্যান্সার বইলা দেশে যাওনের প্লেনটা মিস করলি!!
শামীম: আগে বুঝিনাই!! ট্রাম্প মামা যদি জেনসেন হুয়াং এর মতো লুইচ্চা রে ফিরায়া আনতে পারলে তাইলে আপারেও পারবো!!
নানক: তাইলে বোঝ!! এতদিন খেলা হবে খেলা হবে বইলা তুই এহন খেলাই নাই!! দূরে যাইয়া মর!!
শামীম: সরি, দোস্ত ভুল হইয়া গেছে!! এহন উপায় কী?
নানক: এক কাজ কর অ্যানাউন্সমেন্ট দে যে তোর ক্যান্সার এহন রেমিশন হওয়া শুরু হইছে!! তুই এহন ফিট ফর ট্রাভেল!! মেয়ো ক্লিনিকের একটা টেস্টের কপি বানায়া ফেসবুকে ছাইড়া দে!!
শামীম: দোস্ত, গ্রেট আইডিয়া! বোরহান কবির রে ধরি, দাঁড়া!! ও এই কাজে ঝুনা!! আর একটা মিলাদ আর দোয়া মাহফিল আয়োজন করি জ্যাকসন হাইটসে। ব্যানারে লেখা থাকবো নারায়ণবন্ধু খেলাপ্রেমিক শামীম ওসমানের ক্যান্সার আরোগ্য লাভ উপলক্ষে মাহফিল। মাহফিল ফেসবুকে লাইভ করুম!!
নানক: গ্রেট আইডিয়া!! খেলা হবে!!
শামীম: খেলা হবে!! কিন্তু দোস্ত আপার পাশের সিটটা যেন আমি পাই!!

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন