Logo
Logo
×

নগর জুড়ে

হকারদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সকলেই নীরব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

হকারদের বিরুদ্ধে হুঙ্কার  দিয়ে সকলেই নীরব
Swapno

শহরে চলাচল করতে গিয়ে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। নারায়ণগঞ্জ শহরেই ২০ লক্ষ জনসংখ্যার উপরে। অধিক জনসংখ্যা হিসেবে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এ শহর। নগরীর চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত দেড় কিলোমিটার জুড়ে বঙ্গবন্ধু সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। আর এতে করে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি নিয়ে ক্ষোভ পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন নগরবাসি। এই যানজট নিরসন করতে গিয়ে অটো মিশুক চালকদের সিটি করপোরেশন থেকে বৈধ অটো মিশুকদের লাইসেন্স দেয়া হয়েছে প্রায় ১৮ হাজার চালকদের। কিন্তু অভিযোগ রয়েছে বৈধ চালকরা শহরে চলাচলের জন্য লাইসেন্স পাওয়ার পর থেকে চালকরা দিগুন বাড়া নিয়ে মানুষের সাথে প্রতি নিয়ত তর্কবিতর্ক বাধছে।



এদিকে এই বছরের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, নাসিক প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ নগরীর সর্বমহলকে নিয়ে নাসিক প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান হুংকার দিয়ে হকারদের উচ্ছেদ করেন। এবং হকারদের ফুটপাতে বসতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে। তাছাড়া হকারদের পুনর্বাসনের জন্য চাষাড়া থেকে ২নং গেট রেললাইনের পাশে ব্যবস্থা করবেন আশা দিয়েছে হকারদের। তাছাড়া হকারদের নিয়ে শহরের নেতারা বড় করে হুংকার দিয়েছে তাদের আর বসতে দেয়া হবে না। কিন্তু কে শুনে কার কথা হকাররা বেপোরয়া হয়ে ফুটপাতের দখলের সাথে বঙ্গবন্ধু সড়কের অর্ধৈক জুরে দখল করে নিয়েছে।



অন্যদিকে অভিযোগ উঠেছে, শহরের ফুটপাত হকারদের দখলে। আওয়ামী লীগ শাসন আমলে এখানে বিশাল অংকের টাকা চাদাঁবাজি হত। তখন শামীম ওসমানের লোকজন এই চাদাঁবাজিতে জরিত ছিলেন। যদিও জুলাই আন্দোলনের ৫ আগষ্টের পরে তারা এখন পলাতক। যানজটের কারণে চাকরিজীবী লোকেরা যথাযথ সময়ে তাদের অফিসে পৌঁছাতে পারে না, যারা শিক্ষার্থী আছে তারা সঠিক সময়ে তাদের ক্লাসে উপস্থিত হতে পারে না। এমনকি অনেক সময় তাদের পরীক্ষা থাকা সত্ত্বেও যানজটের কারণে পরীক্ষার হলে সঠিক সময়ে বসতে পারে না। প্রকৃতপক্ষে যে সমস্যাগুলোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে সেগুলো নিচে তুলে ধরা হলো। শহরে অবৈধ হকার, অপরিকল্পিত নগরায়ণ।  দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও যথাযথ আইনের অভাব। নিবন্ধনহীন যানবাহন। যত্রতত্র সিএনজি অটো স্ট্যান্ড। সড়কে অবৈধ পার্কিং ব্যবস্থা। শহরের যানজটের কারন চিহ্নিত করা হলেও প্রশাসন এগুলো নিয়ে উদাসীন।    



অপরদিকে ১৩ এপ্রিল নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, নাসিক প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ নগরীর সর্বমহলকে নিয়ে নাসিক প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান হকারদের উচ্ছেদ করার পর উচ্ছেদের পর থেকে হকররা পুনর্বাসনের দাবীতে অনেকটা মামা বাড়ির আবদার নিয়ে আন্দোলন করে। এমনকি নাসিক প্রশাসকের গেটের সামনে আন্দোলন করে। বঙ্গবন্ধু সড়কে অবৈধ দখলদার হকারদের নাসিক প্রশাসন উচ্ছেদ করতে গেলে কর্মচারীদের উপর হামলা চালান। এমনকি প্রশাসকের উপর হামলা করতে ছাড়ে নাই এই দখলকারিরা। এই হামলার মাধ্যমে হকারদের পুর্বের সন্ত্রাসী চরিত্র ফুটে উঠে। যা ২০১৮ সনে একই হকাররা নাসিক সাবেক মেয়র আইভীর উপর হামলা চালায়। একই সাথে শামীম ওসমানের গুন্ডাবাহিনী তখন হামলা করে এই হকাররা। তাদের লাগাম এখনি টেনে ধরা না হলে তারা আরও বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এমনকি তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মারমুখি আচরণের মাধ্যমে নিজেদের গুন্ডামি দেখিয়ে হত্যার ঘটনা ঘটাতে পারে।  



তথ্যমতে, হকারদের যারা পিছন থেকে শেল্টার দিচ্ছে মহানগর বিএনপির শীর্ষ নেতার ভাই শ্রমিক নেতা বিল্লাল। হকারদের থেকে লাইট বিল নেয়ার নামে চাদাঁবাজি করে থাকে। তাছাড়া হকারদের উচ্ছেদ করার পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা শুরু থেকে হকারদের না ফুটপাত দখল করে না বসার জন্য আহবান জানান। এমনটি পিছন থেকে তাদের কেউ শেল্টার দিলে তা কোন ভাবেই মেনে নেয়া হবে না বলে জাানান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরকে জিম্মি করে রাখবে আর আমরা বসে থাকবো তা কেউ মনে করবেন। হকাররা বসতে পারবে মানে না। না মানে না। ফুটপাত দখল মুক্ত থাকতো, অন্যদিকে কর্মের সংস্থানও হতো।



নাসিক প্রশাক অ্যাড. সাখাওয়াত হোসেন খানও বলেছেন শহরের ফুটপাতে বসতে পারবে না। তাদেরকে এখানে বসতে দেয়া হবে না। তাদের পুর্নবাসনের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। যা রেললাইনের পাশে তারা বসবে। তাদের হুঙ্কারের পরেও শহরের হকাররা এখন আরও বেপরোয়া হয়ে নিজেদের গ্রামের বাড়ি থেকে এনে হকার বানিয়ে ফুটপাত ছেড়ে মুল সড়কের  অর্ধেক দখল করে নিয়েছে। নগরের অবস্থা এখন সেই আগের মত। সচেতন মহল বলছে হকারদের লাগাম টেনে না ধরায় তারা এখন আরও আগের চেয়ে বেপরোয়া হয়ে রয়েছে। তাই তাদের আবার যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা আবারও উচ্ছেদ করা উচিত হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন