শামীম ওসমানের ক্যান্সার, জামায়াত-এনসিপির প্রতিক্রিয়া
দেশে না ফেরার বাহানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ ছাড়িয়ে সারাদেশে নানা ইস্যুতে আলোচিত সমালোচিত ছিলেন। ২০২৪ সনের জুলাই আন্দোলনে অস্ত্র নিয়ে মাঠে নেমে প্রকাশ্যে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে। কিন্তু যখনি আওয়ামী লীগের পতন হয়েছে খরবর পেল তখন পালিয়ে যেতে এক সেকেন্ড সময় নেন নাই ওসমানীয় পুরো সম্রাজ্য। এবার নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আব্দুল জব্বার মুখ খুলে মনস্তব্য করেছেন। তার রোগের মুক্তির জন্য দোয়া চাইলেও তিনি শামীম ওসমানের খুনের অপরাধে মানুষ তাকে ক্ষমা করবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান প্রসঙ্গে মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার বলেন, শামীম ওসমান সাহেব স্বপ্ন দেখছেন তিনি নারায়ণগঞ্জে ফিরে আসবেন। তিনি কি ফিরে আসতে পারবেন বলে প্রশ্ন রাখলে সকলে বলে, না আসতে পারবে না। শামীম ওসমানের ক্যান্সার হয়েছে আমরা তার জন্য দোয়া করি। কিন্তু তিনি যে মানুষকে খুন করেছে সেই মানুষকি তাকে ক্ষমা করবে। তাদের অপকর্মের জন্য আজ তারা পলাতক হয়ে রয়েছে। যত খুনি আসবে তাদের পাকড়াও করে কারাগারে বন্দি করে রাখা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
অন্যদিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ২০ নভেম্বর রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটিতে পলাতক শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে । নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।
তবে রাজনৈতিক বক্তব্য ছাপিয়ে টকশোতে শামীম ওসমানের ক্যানসারে আক্রান্ত হওয়ার দাবিই এখন সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। বিশেষ করে রোগের চতুর্থ পর্যায়ে পৌঁছানোর কথা এবং ‘কয়দিন বাঁচব জানি না’এমন বক্তব্য স্থানীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। তাছাড়া বিগত সময়ে আওয়ামী লীগের শাসনমালে শামীম ওসমান একাধিকবার ঘোষনা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। কিন্তু তিনিই আবার নির্বাচনে দল থেকে মনোনয়নের জন্য কেন্দ্রীয় নেতাদের নিকট দারস্থ হতেন। আর নারায়ণগঞ্জে এসে স্ট্য্ডাবাজি করে বেরাতেন। আবার রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে এর আগে শামীম ওসমান নানা বিষয়ে চাপাবাজি করেছে। তাই প্রশ্ন উঠেছে এটা কি তার স্ট্যান্ডবাজি নাকি চাপাবাজি।
যদিও রাজিৈনতক বিশ্লেষকদের মাঝে বলা বলি হচ্ছে এটা হয়ত তার চাপাবাজি। মহানগর এনসিপির সাবেক আহবায়ক শওকত আলী তার ফেসবুকে লিখেন, শামীম ওসমান ভিডিও বার্তা দিল,নারায়ণগঞ্জ এর অনলাইন মিডিয়াগুলো ফলাও করে প্রচার ও করল! ভালো কথা। সেখানে দেখলাম শামীম ওসমান বলতেছে তার নাকি ক্যান্সার ধরা পড়েছে,তাও নাকি ফোর্থ স্টেজ। কি হাস্যকর কথা,সে বসে বসে ভিডিও করতেসে! আবার বলে সে নাকি ক্যান্সার কে ভয় পায় না, মরবে না। কারন সে বোমা হামলায় ও ভয় পাই নাই মরে নাই। মানে চাপাবাজির ও লিমিট থাকে! তিনি আরও লেখেন, ক্যান্সার ফ্যান্সার কিছু না,এইগুলা দেশে না ফেরার জন্য বাহানা। তার ক্যান্সার বিশ্বাস করব সেইদিন,যেদিন সে মারা যাবে। যেহেতু সে নিজেই বলতেসে সে মরবে না,সুতরাং ক্যান্সারের ব্যাপারটা ও একইরকম মিথ্যা।


