গতকাল স্থানীয় ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকায় আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে ব্যস্ত বিএনপি, স্বপরিবারে থাইল্যান্ডে ঝলসায় জাকির খান। এমন হেডিংয়ে নিউজ প্রকাশের পর ১৬ ঘন্টা পরই থাইল্যান্ড থেকে স্বপরিবারে দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জাকির খানের কর্মী সমর্থকরা শাহজালাল বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। তার কর্মীবন্ধবরা জানান তিনি অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য দেশের বাহিরে থাইল্যান্ডে গিয়েছিলেন। চিকিৎসা শেষে আজ দেশে ফেরত আসেন তিনি। এদিকে জানা গেছে, গত কয়েকমাস যাবৎ ডিসেম্বরকে ডেট লাইন ঘোষণা কিরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা চালাচ্ছেন নিষিদ্ধ আ.লীগ। এই নাশকতা ঠেকাতে কেন্দ্রীয় ঘোষণায় কয়েকদিন যাবৎই মাঠ স্বগরম রেখেছে বিএনপি। এমতা অবস্থায় মাঠ ছেড়ে দেশের বাহিরে স্বপরিবারে থাইল্যান্ডে ঝলসায় মেতে উঠতে দেখা দিয়েছিল ডেট হর্স খ্যাত সাবেক ছাত্রদল নেতা জাকির খানকে। তিনি গতকাল দেশে ফেরত আসেন।
এদিকে বর্তমান পরিস্থিতিতে জাকির খানের দেশের বাহিরে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। এমন আলোচনা মধ্যে লকডাউনের দিনে মাঠে তার ১০/১২ জন অনুসারীকে মিছিল করতে দেখা গেছে। তা ছাড়া চব্বিশের পর থেকেই জাকির খানের শেল্টারেই আজমেরী ওসমান বাহিনীসহ আওয়ামী লীগের দোসররা এমন নানা প্রশ্ন-ছবি দেখলেও আওয়ামী লীগের নৈরাজ্যে পরিরোধ ছাড়াই দেশে ছাড়ে বাহিরে ঝলসায় মেতে উঠা সেই পশ্নের উত্তর দিচ্ছেন। সূত্র জানিয়েছে, রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান। আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির দিন তাঁকে নারায়ণগঞ্জের রাজপথে দেখা না গেলেও তাঁর অনুসারীরা বৃষ্টির মধ্যে মিছিল করেছেন। অন্যদিকে পরিবার নিয়ে তাঁর থাইল্যান্ডে অবস্থানের খবর ছড়িয়ে পড়ায় অনুসারীদের অল্প সংখ্যাক লোক নিয়ে মিছিল করতে দেখা যায়। এদিকে জেল থেকে মুক্তি পেয়েই আচরণে ভাইরালের খ্যাতি পেয়েছেন এই জাকির খান। তিনি এখন বিনোদনে রূপ নিয়েছেন।
এদিকে জাকির খানের থাইল্যান্ডে অবস্থানের বিষয়টি নতুন নয়। তার পায়ের ব্যথার চিকিৎসার জন্য (১৬ জুলাই) তিনি থাইল্যান্ডে যান। (১৯ নভেম্বর) তাঁর পরিবারসহ থাইল্যান্ডে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির নেতা হিসেবে দাবি করেন তার অনুসারীরা। তবে বর্তমানে তাঁর কোনো পদে না থাকলেও নতুন কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ স্থানে দেখার আশায় রয়েছেন। কিন্তু এমতা অবস্থায় তিনি বর্তমানে ফের আ.লীগের বিরোধী নাশকতায় গাঁ বাঁচিয়ে রাজনীতি করছেন।


