নিষিদ্ধ আ.লীগের‘লকডাউন’ ঠেকাতে
পাড়া-মহল্লায় পাহারায় বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে নিষিদ্ধ আ.লীগের ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে উত্তপ্ত সারদেশ। একই সাথে আজ (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের জানমালের নিরাপত্তায় পুরো জেলায় সাড়ে সাতশ পুলিশ সদস্যের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও মাঠে থাকবেন। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে মাঠে অবস্থানের ঘোষণা দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তা ছাড়া শুধু সড়কেই নয় পাড়া-মহল্লায়সহ বিভিন্ন্ অলিতে-গলিতে অবস্থান থাকবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা হবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।’
এই নির্দেশনায় আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মাঠে কঠোর অবস্থানে থাকতে বিএনপি নেতাকর্মীরা নানা কর্মসূচি ও অবস্থান হাতে নিয়েছেন। গতকাল রাত থেকেই পাড়া-মহল্লায় বিএনপি নেতাদের শোডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে সাধারণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে না বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার এবং আগের শাসনব্যবস্থা ফিরিয়ে আনতেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে মনে করেন তারা। বর্তমানে এক গোপালগঞ্জ জেলায় তারা যে সকল নৈরাজ্যে তৈরি করছেন দেশের জনগণ তা পুরোই ঘৃনা চোখে দেখছেন বলে জানা গেছে। এদিকে গত (১৮ নভেম্বর) ভোররাতে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে এক রাতে পৃথক তিনটি স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তা ছাড়া বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন নানা ঘটনাকে ঘিরে বর্তমানে আ.লীগের নৈরাজ্যে ঠেকাতে কৌশলে একশ্যানে যাচ্ছে বিএনপি। যা আজ থেকেই পাড়া-মহল্লায় অবস্থান রয়েছে। তা ছাড়া আ.লীগের সঙ্গে আতাঁত করে চলা একাধিক বিএনপি নেতারা ও বর্তমানে ডিসেম্বর মাস পর্যন্ত আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি তারা এদেশের শান্তিপ্রিয় জনগণ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যারা আইন-শৃঙ্খলা ভঙ্গ করবে জনগণ তাদের প্রতিরোধ করবে। দল থেকে কর্মসূচি ঘোষণা দিলে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো। এমনিতে অগণতান্ত্রিক কার্যক্রলাপের বিরুদ্ধে আমরা জনগণকে সতর্ক করছি। তাদের মধ্যে সচেতনতা তৈরি করছি। সেই সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যারা দেশের শত্রু যারা নাশকতার সাথে জড়িত জনগণকে সাথে নিয়ে তাদের ধরে পুলিশের সাথে সোপর্দ করবো। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা জনগণই রুখে দিবে। যাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তারা আবার দেশে রক্তপাত ঘটনানোর চেষ্টা করছে। এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য না। আমরা প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থানার বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি তারা কোনো রকমের নাশকতা করার সুযোগ পাবে না।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে জেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন। নারায়ণগঞ্জ শহর ছাড়াও বিভিন্ন উপজেলার দলীয় নেতারা মহাসড়কে সতর্ক অবস্থানে থাকবেন।”
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমরা অনেক আগে থেকেই মাঠে রয়েছি। যার কারণে নারায়ণগঞ্জে কোথাও দৃশ্যমান নাশকতা হয়নি। শ্রমিক আন্দোলনের সময়েও শ্রমিকদের বুঝিয়ে কর্মস্থলে ফিরিয়েছি। আমাদের নেতাকর্মীদের বলা আছে খোঁজ খবর রাখার জন্য। যার কারণে কোনো রকমের নাশকতা করতে পারেনি। আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিলাম। আমরা জানি তারা কোনো সময় নাশকতা করতে পারে। যে সময় নাশকতা করার চেষ্টা করবে সে সময়েই আমাদের নেতাকর্মীরা রাজপথে থাকে। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে।


