Logo
Logo
×

নগর জুড়ে

মডেল মাসুদের বক্তব্য নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

মডেল মাসুদের বক্তব্য নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
Swapno

মাসুদুজ্জামান মাসুদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জে একজন ব্যবসায়ী ও বিএনপি নেতা বলেছেন সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যদি চাঁদা না দিতে হইতো। নানা পোগ্রাম ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখ যেখানে সরকারের বরাদ্দ থাকে না। সেখানে ইউএনও অফিস, ডিসি অফিস এই সকল প্রতিষ্ঠান থেকে চাঁদা নেয়, এটা সরকারি চাঁদা। এই চাঁদাগুলো নিচ্ছে যাকে ঘিরে এই প্রতিষ্ঠানগুলো বিয়ার করতে হয়। যাকে ঘিরে এই প্রতিষ্ঠানের যে কস্ট সেই কস্ট অনেক বেড়ে যায়। আমরা যদি এই কস্ট কমাতে পারতাম তাহলে ব্যবসায়ীদের জন্য কম্ফোর্টেবল জোন তৈরি করা যেত। শ্রমিকদের সাথে ও ভালো সম্পর্ক সৃষ্টি হতো।



উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবীতে আন্দোলন করে। চলমান এই আন্দোলনের পরপর গত (৫ নভেম্বর) চেম্বার অব কমার্সের এক মতবিনিময় সভায় সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘অনেকেই অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন, শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী, অমুকের জন্মদিন, কাস্টমসের অমুক টাকা, এনবিআরের অমুক টাকা দিতে হয়।


যেখানেই কাগজ লাগে, সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়! বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম ।’ মাসুদুজ্জামানের এমন দাবির পর এটি সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল নারায়ণগঞ্জ জুড়ে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন