Logo
Logo
×

নগর জুড়ে

তারেক রহমানের ঘোষিত না.গঞ্জে

মাদকের ২০ স্পটে নেই অভিযান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

মাদকের ২০ স্পটে  নেই অভিযান
Swapno

নারায়ণগঞ্জকে ঘিরে মাদকের বিস্তার নতুন কোনো ঘটনা নয়। তবে জাতীয় নির্বাচনকে ঘিরে গত (২৫ জানুয়ারি) মধ্যরাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এক নির্বাচনী জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জে প্রায় ২০টি মাদকের স্পট রয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব স্পট নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝেও শুরু হয়েছে নানা আলোচনার। কিন্তু এমন ঘোষণা দিয়ে ও বিএনপির নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার ৯ মাসে ও তা  কার্যকর হয়নি। যা নিয়ে উঠছে নানা প্রশ্ন।



এদিকে গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাংসদ নির্বাচনের জনসভায় কাঁচপুরের জনসভায় মাদকের ২০ স্পটের কথা জানিয়েছিলেন। যা বর্তমানে কয়েক শতক-হাজারে পরিণত হয়েছে। এদিকে নির্বাচনের ৯ মাসেও মাদক বিরোধী বড় কোন অভিযান লক্ষ্য করা যাচ্ছে না। একই সাথে প্রশাসন বর্তমানে মাদক বিরোধী অভিযান চালালে ও প্রধানমন্ত্রীর সেই ঘোষিত ২০ স্পটে কোন অভিযান হচ্ছে না। এদিকে তিনি আরো বলেন, বর্তমানে দেখতে পাচ্ছি একটি দল প্রকাশ্যেই মাদক ব্যবসায়ী ও ডিলারদের শেল্টার দিচ্ছেন। আর সে দলের নাম ও বর্তমানে সকলেই জানে এবং পরিচিত। তা ছাড়া কোন দলের জন্য নাকি কেন পুলিশ ডিলারদের বিরুদ্ধে একশ্যান নিচ্ছে না এমন প্রশ্ন সচেতন মহলের।



এদিকে জানা গেছে, নারায়ণগঞ্জ মূলত তার ঐতিহাসিক ও আধুনিক ব্যবসার জন্য ‘প্রাচ্যের ড্যান্ডি’ এবং বাংলাদেশের ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত। এই শহরে বস্ত্র, সুতা, পাট, এবং হোসিয়ারি শিল্পের মতো বড় বড় ব্যবসা রয়েছে। এই বাণিজ্যেক ব্যবসার পশাপাশি বর্তমানে হড়েক রকমের মাদক ব্যবসায় পরিচিত লাভ করেছে জেলাটি।  মাদকের নিরাপদ রুট ও বাজার হিসেবে। জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি, সংঘবদ্ধ কারবারিদের দৌরাত্ম্য, কিশোর-তরুণদের মধ্যে মাদকাসক্তির বিস্তার এবং মাদককে কেন্দ্র করে বাড়তে থাকা অপরাধ সাধারণ মানুষের উদ্বেগকে চরমে পৌঁছে দিয়েছে।



এদিকে যুগের চিন্তার এক সাক্ষা’কারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী নারায়ণগঞ্জের চিহ্নিত ২০টি মাদকের স্পট নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জের মাদকের বিষফোঁড়া হিসেবে ২০ টি চিহ্নিত স্পট রয়েছে সেগুলো হলো- ফতুল্লার চানমারী, মাসদাইর, শহরের জিমখানা র‌্যালিবাগান, জল্লারপাড়া, রূপগঞ্জের চনপাড়া, ভূলতা, সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্প,বন্দরে দড়িসোনাকান্দা (লেঙ্গগা শরীফ ও রেললাইন বাসস্ট্যান্ড সংলগ্ন), মাহমুদপুর এবং মদনপুর একাধিক স্পট রয়েছে। তা ছাড়া আড়াইহাজার ও সোনারগাঁওয়ে একাধিক স্পট রয়েছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জে মাদকের বড় স্পট ২০টির মতোই হবে। তিনি আরো জানিয়েছিলেন, নারায়ণগঞ্জে বড় ২০টি মাদকের স্পট থাকলে ও খুচরা বিক্রির স্পট শত শত রয়েছে। বর্তমানে আমরা চিহ্নিত মূল স্পটগুলোতে নিয়মিত নানাভাবে অভিযান অবহৃত রেখেছি। এদের মধ্যে চিহ্নিত অনেককেই মার্ক করেছি এবং তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা চলছে। তা ছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স চলমান রয়েছে। প্রতি নিয়ত তথ্য অনুসারে ধাপে ধাপে আমাদের অবিযান কার্যক্রম চলছে।



স্থানীয় সূত্র জানিয়েছে, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে এই মাদক ব্যবসায়ীরা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। এই মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এই মাদককে কেন্দ্র করেই সন্ত্রাসের জনপদ খ্যাত নারায়ণগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বেড়েই চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যন্ত এই মাদক ব্যবসায়ীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। কয়েকদিন পরপরই মাদক ব্যবসায়ীদের দ্বারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এদিকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করতে গেলেই তাদের উপড় হামলা করা হচ্ছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণামূলক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত (২৬ জানুয়ারি) রাতে সোনারগাঁর কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।



সেদিন তারেক রহমান বলেছিলেন, ‘গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ‘দুর্নীতি ও মাদক’ সমাজের প্রধান শত্রু মন্তব্য করে তারেক রহমান বলেছিলেন, নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশে মাদকের ২০টি স্পট রয়েছে। এখানে মাদক ব্যবসার যে বিস্তার ঘটেছে, তা কঠোর হস্তে দমন করা হবে। তার এই বক্তব্যে নারায়ণগঞ্জে বেশ সাড়া ফেলেছিলো। সে সময় থেকেই এসকল মাদক স্পটে অভিযান পরিচালনার দাবী  উঠে। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নিবাচনের পরপরই এসকল স্পটে অভিযান পরিচালনার দাবি দিন দিন জোড়ালো হয়ে উঠেছে। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আর এই সরকার ক্ষমতায় আসার পর মাদক নিয়ে পরিস্থিতির কতটা উন্নয়ন হয়েছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কিন্তু সেই ২০ স্পটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আসছে না। তা ছাড়া বর্তমানে ছোট ছোট মাদক ব্যবসায়ীরা আইনের আওতায় আসলে ও বড় ডিলাররা গ্রেফতার হচ্ছে না যা নিয়ে উঠছে প্রশ্ন।



এদিকে গত শনিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে একাধিক শীর্ষ অপরাধী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তবে অপরাধের স্থায়ী সমাধানে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো জরুরি।“আমাদের বিরুদ্ধে কথা হচ্ছে যে আমরা মাদক ব্যবসায়ীদের ধরি কিনা? আমরা কিন্তু অনেক মাদক ব্যবসায়ীকে ধরেছি। যেমন আলোচিত রাজ্জাক ও তার দুই ছেলে, টাইগার মোমেন, ব্ল্যাক জনি, বন্দরের শিফাত বাহিনীর পুরো বাহিনী, চোনপাড়ার শামীম, শ্যুটার রিয়াজ, ‘কুত্তা শ্রাবন’, চশমা সোহেল ও সুমনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন হাজতে আছে। তিনি বলেন, জিমখানা ও চাষাঢ়া এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “একসময় জিমখানা মাদকের অভয়ারণ্য ছিল, এখন কিন্তু আর সেভাবে নেই। সিটি পার্কে এখন আপনারা নির্দ্বিধায় হাঁটতে পারবেন, সেখানে আমাদের পুলিশ প্রশাসন ভোরবেলা থেকেই মর্নিং মোবাইল ও ফুট পেট্রোল ডিউটি রাখে। চাষাঢ়া রেল স্টেশন মাদকমুক্ত রাখতেও আমাদের নিয়মিত অভিযান চলছে।



তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের আয়তন ও জনসংখ্যার তুলনায় জেলা পুলিশের সদস্যসংখ্যা খুবই কম। জেলখানার ধারণক্ষমতা মাত্র ৬০০ জন হলেও বর্তমানে সেখানে প্রায় ৩ হাজার ৬০০ বন্দি রয়েছেন। তাই দ্রুত নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু করা এবং প্রতিটি জেলায় কিশোর সংশোধন কেন্দ্র ও সরকারি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা সময়ের দাবি। বর্তমানে জনমনে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সেই ২০ মাদকের স্পটের তালিকা প্রকাশ করে কারা এগুলো নিয়ন্ত্রণ করছেন এমন বড় বড় রাগবোয়ালরা আইনের আওতায় কবে আসবে। তা ছাড়া গত শনিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচনায় মাদকের শেল্টার দাতা ও  মাদক বিরোধী অভিযানে বড় বাধা ক্ষমতাসীন দল এমনটাই জানা গিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন