Logo
Logo
×

নগর জুড়ে

আত্মগোপনে থেকে নাশকতার অর্থের যোগান দেয় খালেক ও মালেক ‎

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

আত্মগোপনে থেকে নাশকতার অর্থের যোগান দেয় খালেক ও মালেক ‎
Swapno

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর আত্মগোপনে থাকার খবর পাওয়া যায়। তবে আত্মগোপনে থেকেও একটি অংশের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রক্ষা, সাংগঠনিক তৎপরতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করছেন বলে অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আব্দুল খালেক তার ছোট ভাই মালেকের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গোপনে সাংগঠনিক যোগাযোগ এবং অর্থ লেনদেনের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং অর্থের উৎস কোথায়, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।



‎সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নাম এসেছে। বিশেষ করে কেউ কেউ প্রকাশ্যে সামাজিক মাধ্যমে নাশকতার কার্যক্রম ছড়িয়ে দিলেও  কিছু কিছু নেতা কর্মী যারা  নাশকতা করার জন্য  মোটা অংকের অর্থ ব্যয় করছে। সূত্রের মাধ্যমে জানা যায়, ফতুল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা এবং অর্থ চক্রান্ত হিসেবে  কুতুবপুরের  চিহ্নিত সন্ত্রাসী  অবৈধ অস্ত্র ব্যবসার মূল হোতা আব্দুল খালেক মুন্সি ও তার ছোট ভাই মালেক মুন্সির নাম।



নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায়  নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি পালন এবং নাশকতা করতে  টাকার যোগান দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়তই খালেক মুন্সি ও তার ছোট ভাইয়ের মালেক মুন্সী আগে থাকে নেতা কর্মীদের  সহযোগীতা করে যাচ্ছেন। এমনকি সুযোগ পেলেই  এলাকাতে ডুকছেন নাশকতার পরিকল্পনা করার জন্য। নারায়ণগঞ্জ  সদর উপজেলার কুতুবপুরের এক সময়ের আতঙ্কের নাম ছিল  যুবলীগ নেতা আব্দুল খালেক ও মালেক মুন্সি। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো। এমনকি  তাদের মুল ব্যবসা ছিলো অবৈধ অস্ত্রের। আর এই অবৈধ অস্ত্রের ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। শুধুমাত্র কুতুবপুর ইউনিয়নেই তাদের দুই ভাইয়ের নামে একাধিক বাড়ি রয়েছে।



‎সাধারণ মানুষ কেউ এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলেও পূর্বের সূত্র অনুযায়ী জানা গেছে, ফতুল্লার কুতুবপুর এলাকার ত্রাস আব্দুল খালেক। যুবলীগের রাজনীতির সাথে জড়িত। এই সাইনবোর্ড ব্যবহার করে যা ইচ্চা তাই করছেন তিনি। কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস করেন না। কারণ তার সন্ত্রাসী বাহিনীর দাপট চোখে পড়ার মতো। অপরাধের জগতে প্রতাপ খাটিয়ে নামের সাথে যুক্ত করেছেন কিলার খালেক। সন্ত্রাস, ডাকাতি, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজিতেও তিনি সিদ্ধহস্ত। ‎জনশ্রুতি রয়েছে, খালেকের করা হত্যাকান্ডগুলোর অধিকাংশই ধামাচাপা পরে যাওয়ায় তা নিয়ে আলোচনা হয়নি কখনো। এছাড়াও নৃশংস, ঠাণ্ডা মাথায় ভয়ঙ্কর সন্ত্রাসী খালেকের ভয়েও অনেকেই মামলা করেননি। তবুও খালেক ও তার বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা, শ্যামপুর ও ডেমরা থানায় মামলার সংখ্যা ডজনেরও উপরে। এতেই বোঝা যায়, নিরীহ জনসাধারণের উপর খালেক বাহিনীর অত্যাচারের স্টিমরোলারের তাণ্ডব অবর্ণনীয়। ফতুল্লার সন্ত্রাসের জনপদ হিসেবে কুতুবপুরে কিলার খালেক ও তার সন্ত্রাসী বাহিনীর দাপটে এলাকাবাসী যুগের পর যুগ ধরেই নির্যাতিত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন