জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা নারায়ণগঞ্জ সড়কে সিটি বন্ধন ও উৎসব ট্রান্সপোর্ট পরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। তেলের মৃল্য বৃদ্ধির সাথে ঢাকা নারায়ণগঞ্জ বাসে কিলোমিটার প্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধি করেছে। এমনকি সরকারের দেয়া প্রজ্ঞাপন জারির পরেও নারায়ণগঞ্জে ছাত্র সংগঠন ও যাত্রী অধিকার ফোরামের আন্দোলনের প্রেক্ষি চার দফা আলোচনার পরে এক মাসের মাঝে টোল ভাড়া কমানোর আশ্বাসে গত এক মাস ৫৮ টাকা যাত্রীদের থেকে ভাড়া আদায় করেন। একই সাথে শিক্ষার্থীদের থেকে ৩৪ টাকা করে নেয়া হয়। ৭ নভেম্বরের মাঝে টোল ভাড়া ২ টাকা কমানোর আশ্বাস দিয়েছে সরকারি দলের জনপ্রতিনিধিরা। কিন্তু গত এক মাসে তা না কমানোয় পুনরায় সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্ট পরিবহনের মালিকরা সরকারের বিআরটিসির দেয়া প্রজ্ঞাপন অনুযায়ী ভারা নিচ্ছেন। কিন্তু একটি পক্ষ তাতে বাধা প্রদান করে নানা ভাবে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা তৈরী করছে। যা পরিবহন মালিকরা নমনীয় হয়ে মেনেছে। কিন্তু এখন আর তারা মানতে নারাজ। তাদের মতে কেউ বিশ্ঙ্খৃলা তৈরী করলে প্রশাসন আইন অনুযাীয় ব্যবস্থা নিবে বলে জানান পরিবহন মালিকরা।
এদিকে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্ট মালিকদের সাথে বাম ঘরনা ছাত্র ফেডারেশনের ছাত্র নেতাদের গতকাল ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তপক্ষ চেয়ারম্যান রাজিবের সাথে ৭ম দফায় আলোচনা হলেও কোন ফলাফল হয় নাই। আলোচনার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাস মালিকরা চলে যায়। তারা সরকারের দেয়া প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া নিবেন বলে জানান। তবে গতকালকের আলোচনায় নারায়ণগঞ্জ্রে বিরোধী দল ১১ দলীয় এনসিপির সহযোগি সংগঠনের ছাত্র নেতারা ছিলেন। যদিও আগের বৈঠক গুলোতে ব্যপক ভাবে ভুমিকা রাখেন তারা। কিন্তু এবারের আলোচনায় বাম ঘরনার নেতৃত্বে অন্যান্য ছাত্র সংগঠন না থাকায় রাজনৈতিক মহলের মাঝে বলাবলি হচ্ছে ছাত্রশক্তি সহ অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ছাত্র ফেডারেশনের দুরত্ব বেড়েছে। অন্যথায় তারা কেন গতকালকের আলোচনায় উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাস মালিকদের দাবী সরকারের প্রজ্ঞাপন না মেনে নাগরিক ফোরাম ও ছাত্র সংগঠন গুলো প্রতিবাদ করে একটি অরাজকতা তৈরী করার জন্য পায়তারা করছে। বিআরটিএ ভাড়া নির্ধারণের প্রজ্ঞাপনের বাইরে গিয়ে বাস মালিকরা বেশি ভাড়া নিচ্ছে না।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বন্ধন উৎসব পরিবহন মালিকদের সাথে ছাত্র সংগঠন ও নাগরিক ফোরামের ব্যক্তিদের নিয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজের সভাপতিত্বে দীর্ঘ বিকেল ৪ টা থেকে ৮টা পর্যন্ত ৪ ঘন্টার আলোচনার পরেও কোন সমাধান হয় নাই। একই ভাবে ৩০ সেপ্টেম্বর পুনরায় দুই পক্ষের মাঝে বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আলোচনা হয়। কিন্তু দুই দিনের দীর্ঘ আলোচনার মাঝে কোন সুফল নিয়ে আসে নাই। দুই পক্ষ তাদের নিজেদের দাবীতে অনড় রয়েছে। পরবর্তিতে ১ অক্টোবর ও ৭ অক্টোবরদুই দফায় জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদের নেতৃত্বে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কোন সমাধান হয় নাই। সবশেষ গতকাল এনডিএ চেয়ারম্যানের সাথে ছোট আকারে আলোচনা হলেও তাতেও কোন ফল বয়ে আনে নাই।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমরা পজিটিব ভাবে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আজকে ১৬ নভেম্বর আবার আলোচনা হবে। আমরা বসে আলোচনার টেবিলে তা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। বাস মালিকদের পক্ষে সিটি বন্ধন পরিবহনের ব্যবপস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জ রুটে ৬২ টাকা ১২ পয়সা ভাড়া আসে, কিন্তু আমরা যাত্রীদের থেকে ৬০ টাকা করে নিচ্ছি। আমরা সরকারের গেজেটের বাইরে কোন ভাড়া নিচ্ছি না। তাছাড়া এতে করে যাত্রীদের কোন অভিযোগ নেই। ছাত্রদের দাবী আমরা মেনে নিয়েছি। গত এক মাস আগে আমাদের বলা হয়েছিল টোল ভাড়া ২ টাকা কমানো হবে। কিন্তু চেষ্টা করলেও দেশের প্রেক্ষপট অনুযায়ী তা হয়ে উঠে নাই। আমরা লস দিয়ে আর কত দিন পরিবহন রোডে চালামু। আমরা প্রশাসনের আইন মেনে ভাড়া নিতে চাই।
জেলা ছাত্র শক্তির আহবায়ক মাহফুজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা একটা মিটিংয়ে আছি। আলোচনা শেষে কথা বলি। উৎসব পরিবহন ট্রান্সপোর্ট এর পরিচালক মাহবুব হাসান রতন জানান, আমরা ছাত্রদের দাবী মেনে নিয়ে তাদের থেকে ৩৪ টাকা করে ভাড়া নিচ্ছি। কিন্তু যাত্রীদের থেকে ভাড়া কমনোর কোন যুক্তিকতা নেই। একটি পক্ষ সরকারের নির্ধারন করে দেয়া ভাড়ার প্রজ্ঞাপন না মেনে তার চেয়ে কম ভাড়া নেয়ার জন্য আবদার চাপিয়ে দিচ্ছেন আমাদের উপর।


