আজমেরী ওসমানের চিহ্নিত সহযোগী
দুর্নীতির বরপুত্র বুইট্টা শাহীন আবারো বেপরোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
# আজমেরী ওসমানের সেক্টর দেখভালে সক্রিয় বুইট্টা শাহীন
পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের আর্শীবাদে হোটেল ব্যবসা থেকে শত শত কোটি টাকার মালিক বনে যান খানপুর ব্রাঞ্চ রোড এলাকার মৃত আব্দুল গণির ছেলে শাহীন ওরফে বুইট্টা শাহীন। বিগত দিনে আজমেরী ওসমানের হুন্ডা বাহিনীর এই সদস্য বুইট্টা শাহীন। অভিযোগ রয়েছে, আজমেরী ওসমানের হুন্ডা বাহিনীর সদস্য হিসেবে সরকারি বিভিন্ন্ দপ্তরে আজমেরী ওসমানের সঙ্গে সেই অফিসের উচ্চতম কর্মকর্তাদের ফোনে কথা বলিয়ে হুমকি-ধমকির মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়েছিলেন খানপুরের আশপাশের একাধিক সেক্টর। একই সাথে জমি দখল বাণিজ্যেতে ও সেরা ছিলেন এই বুইট্টা শাহীন। এদিকে গত ৫ আগষ্টের পর স্বৈরাচার শেখ হাসিনার পাশাপাশি তাদের চিহ্নিত সহযোগী ওসমান পরিবার পালালেও পালায়নি এই বুইট্টা শাহীন। বিগত দিনে আজমেরী ওসমানের মতোই বিএনপির একটি গ্রুপের সঙ্গে আজমেরী ওসমানের যোগাযোগ করিয়ে দিয়ে এলাকায় প্রকাশ্যে থেকে আগের মতোই সব নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারি নানা দপ্তর ও ক্ষমতার প্রভাবে জমি দখলসহ নানা দূর্নীতির মাত্রায় চ্যাম্পিয়ন এই শাহীন। যাকে ঘিরে বন্দরে বিশাল জমিতে বাগান বাড়ি, খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় ৬ তলা একটি ভবন ও এখানেই আরেকটি বহুতল ভবন থাকার পরেও খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা খরচে ৩ তলা বিশিষ্ট একটি বিলাস বহুল ডুপ্লেক্স বাড়ি করছেন এই শাহীন। যেখানে সুইমিংপুলসহ বিদেশী স্টাইলে নানা নন্দনীয় জিনিস দিয়ে তৈরি করছেন একটি ভবন। তা ছাড়া বর্তমানে বিএনপি নেতাদের সার্পোটেই আজমেরী ওসমানের সকল সেক্টর দেখাশোনা করছেন এই বুইট্টা শাহীন। তা ছাড়া জিরো থেকে হিরো হওয়া এই শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
সূত্র জানিয়েছে, বিগত ১৯৮৬ সালে খানপুর হাসপাতাল রোড এলাকায় টং হোটেল দিয়ে দিয়ে জীবন পরিচালনা শুরু করেন এই বুইট্টা শাহীন। এক সময় লোক মারফতে আলাদিনের চেরাগ সরূপ খানপুরের বিভিন্ন জনের মারফতে আজমেরী ওসমানের সঙ্গে সম্পর্ক ঘরে উঠে এই শাহীনের। যাকে ঘিরে আজমেরী ওসমানের কর্মী বনে যান তিনি। পরবর্তীতে বিভিন্ন্ভাবে তার পারিবারিক লোকদের মাধ্যমে আজমেরী ওসমানের ভয়ভীতি দেখিয়ে ড্রেজার অধিদপ্তরে নানাভাবে ঢুকেই ভাগ্যে বদলে যায় এই শাহীনের। এর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একই সাথে ড্রেজার অধিদপ্তরে বিভিন্ন্ টেন্ডার নিয়ন্ত্রণসহ নানাভাবে ড্রেজারের নামে দুর্নীতি শুরু করেন। একই সাথে যেখানে প্রভাব প্রয়োজন সেখানে আজমেরী ওসমানের প্রভাব দেখিয়ে এককভাবেই ড্রেজার অধিদপ্তর নিয়ন্ত্রণে নেন তিনি। বিভিন্ন সরকারি কাজে ড্রেজারে দুর্নীতি করে বনে যান কোটিপতি। পরবর্তীতে শুধু সেখানেই সীমাবদ্ধ ছিলেন না। আজমেরী ওসমানের আর্শিবাদে এই শাহীন কুমুদিনী, ড্রেজার অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বিআইডাব্লিউটিসিসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর নিয়ন্ত্রণে নেন এবং আজমেরী ওসমানের নামে দেদারসে দুর্নীতি শুরু করেন এই শাহীন ওরফে বুইট্টা শাহীন। একই সাথে আজমেরী ওসমানের মাধ্যমে নিট কনসার্ন এর বিভিন্ন দখলকৃত জমিসহ আজমেরী ওসমানের নানা লোকদের দখলে থাকা জমি ভরাটের দায়িত্ব নিয়ে কোটি কোটি টাকা ভাগিয়ে নেন এই শাহীন। একই সাথে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে আজমেরী ওসমানের ভয় দেখিয়ে টেন্ডাবাজি, ড্রেজার নিয়ন্ত্রণ সব কিছুতেই ‘ধরাকে সরা জ্ঞান’ করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
যার মাধ্যমে শহর-বন্দরে শত শত কোটি টাকার জমি/বাড়ি/গাড়ির মালিক বনে যান শাহীন। এদিকে আজমেরী ওসমানের হুন্ডা বাহিনীর ৫০/৬০জনকে মাসিক ১৫ হাজার, ২০ হাজার করে টাকা দিয়ে পালতেন তিনি। তা ছাড়া এই শাহীন গত ২০১১ সালের পর তার বড় ছেলের শশুড় অফিসার ইনচার্জের দায়িত্ব পান সদর থানার। যার ফলে সে সময় আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন এই শাহীন। সে সময় বিএনপি নেতারা তার বিরুদ্ধে ফুঁসে উঠলেই তার ওসি বিয়াইয়ের মাধ্যমে ভয়-ভীতিসহ মামলা-হামলা করাতেন তিনি। এদিকে চব্বিশের ৫ আগষ্টের পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের ৪টা জাহাজ নিয়ন্ত্রণ রয়েছে এই শাহীনের। এদিকে প্রকাশ্যে জাতীয় নির্বাচনের ধানের শীর্ষের বিপক্ষে মাকসুদের পক্ষে খানপুরে টাকা ছিটানোর অভিযোগ রয়েছে এই শাহীনের বিরুদ্ধে। বর্তমানে আওয়ামী লীগের সাথে বিএনপির সমাঝোতা করানোর ঠিকাদারি ও নিয়েছেন এই শাহীন। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠছে। তার বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলে ও তিনি তা রিসিভ করেননি।


