নারায়ণগঞ্জে বিএনপির ডজন খানেক প্রভাবশালী বিএনপি নেতারা জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতায় অংশ নিয়ে স্বতন্ত্র নির্বাচন বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কারের প্রায় বছর হতে চললেও দলীয় নীতি নির্ধারকরা তাদের দলে ফেরানোর কোন উদ্যোগ নিচ্ছেন না। এছাড়া এসকল রাজনীতিবীদরা বহিষ্কার হয়ে কর্মীশূন্য হয়ে রাজনীতির মাঠ ছেড়েছেন। তবে প্রায়ই বহিষ্কৃত নেতাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কার প্রত্যাহারের আওয়াজ তুললেও বাস্তবিক অর্থে বহিষ্কার প্রত্যাহারের চিত্র বড় দাগে সামনে আসছেনা।
সূত্র বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে বহিষ্কার হয়েছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী একাধিক নেতা। এদিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করেও ফলাফল পরাজয়ের পর রাজনৈতিক মাঠ থেকে হাড়িয়ে যান এসকল বহিষ্কৃত বিএনপি নেতারা। কিন্তু নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিকে আরও সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে এসকল বহিষ্কৃত বিএনপি নেতাদের দলে ফেরানোর জন্য তৃণমূল নেতাকর্মীরা প্রত্যাশা রাখলেও দলীয় নীতি নির্ধারক তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে। এদিকে নারায়ণগঞ্জে প্রভাবশালী সাবেক সাংসদ বহিষ্কৃত বিএনপি নেতারা হচ্ছেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন,নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি রেজাউল করিম,ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম,নারায়ণগঞ্জ-২আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর। তারা প্রত্যাকেই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থীর বিরোধীতা করে স্বতন্ত্র নির্বাচন করেছেন।
এদিকে তাদের সঙ্গ দিতে উক্ত আসনগুলোর প্রভাবশালী বিএনপি নেতারা তাদের নির্বাচনী কার্যক্রমে তৎপর থাকায় তাদেরও বহিষ্কার করেন বিএনপি। তারা হচ্ছেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর,ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রোজেল,ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পান্না মোল্লা,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল। তারা বিএনপির মনোনীত প্রার্থীর বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অংশ নিয়ে এখনো দলীয় বহিষ্কার থেকে মুক্ত হচ্ছেন না। কিন্তু নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে প্রায়ই তৃণমূলের নেতাকর্মীরা বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে বহিষ্কৃত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে তাদের রাজনীতিকে সচল করার দাবি রাখছেন। এছাড়া বিভিন্ন সময় বহিষ্কৃতদের সমর্থকরা তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়ে যাচ্ছেন। কিন্তু দলীয় নীতি নির্ধারকরা নারায়ণগঞ্জের বিএনপির বহিষ্কৃত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।


