Logo
Logo
×

নগর জুড়ে

নাশকতার চেষ্টায় তৎপর আ.লীগের দুই বাহিনী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

নাশকতার চেষ্টায় তৎপর  আ.লীগের দুই বাহিনী
Swapno

নারায়ণগঞ্জে রাজনৈতিক কোণঠাসা অবস্থান কাটিয়ে উঠতে এবং অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আওয়ামীলীগ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনা করেছে। এ কার্যক্রমে নারায়ণগঞ্জে সক্রিয় রয়েছে দলটির বিশেষ কিছু ‘সন্ত্রাসী সংগঠক’ যাদের সমর্থকদের মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরির সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী সংগঠকের মূলহোতারা দেশের বাহিরে আত্মগোপনে থাকলেও দেশে আত্মগোপনে থাকা শীর্ষ দ্বারা ইতিমধ্যেই নিষিদ্ধ সংগঠনের ব্যানার ফ্যাস্টুন সাঁটিয়েছেন। পাশাপাশি চোরাগুপ্তা হামলার ছক কষছেন। অপরদিকে নারায়ণগঞ্জের প্রশাসনিক সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপর নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনাকারী আওয়ামীলীগের দুই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।  



সূত্র বলছে, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের শাসন আমলেও সন্ত্রাসী কার্যকলাপে তৎপর থাকতেন ওসমান পরিবারের দুই যুবরাজের সন্ত্রাসী বাহিনী। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সংগঠন যুবলীগ ও জাতীয় পার্টির ক্যাডারদের নিয়ন্ত্রণ করতেন। অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান পুত্র অয়ন ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের। এদিকে ৫ই আগস্টে আওয়ামীলীগের পতন ঘটলে দেশত্যাগ করেন আজমেরী ওসমান ও অয়ন ওসমান এবং তাদের বিশ্বস্ত অনুসারীরা। কিন্তু তাদের অনুসারীদের অগ্রভাগই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পক্ষে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারই আলোকে আওয়ামীলীগের পতনের পর থেকেই এই দুই বাহিনীর সন্ত্রাসী বাহিনীরা দেশ এবং দেশের বাহিরে থেকে আওয়ামীলীগের পক্ষে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এদিকে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা দেশের আগমনের বার্তাকে সামনে রেখে ডিসেম্বরের আগেই দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন। তবে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের পক্ষে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে এখনো তৎপর এই দুই বাহিনীর সন্ত্রাসীরা। এছাড়া ৫ই আগস্টের পর আওয়ামীলীগের সকল কার্যক্রমের অগ্রভাগেই দেখা গিয়েছে এই দুই সন্ত্রাসী বাহিনীকে।    



আজমেরী ওসমানের সন্ত্রাসীরা হচ্ছেন- আজমেরী ওসমানের সন্ত্রাসের সরদার: পিজা শামীম সাবেক জাপা নেতা ইতিমধ্যেই তিনি দেশত্যাগ করেছেন,সাবেক কমিশনার আজহার,নাসির ইসদাইরের অঘোষিত ডন,ময়নাল হোসেন মোল্লা নিট কনসার্ন জাহাঙ্গীরের ছোট ভাই যিনি ইতিমধ্যেই হিন্দু মন্দিরে তালা লাগিয়ে গ্রেফতার হয়েছেন,জোহাদ শাকিল,মুকিত সাবেক ছাত্রলীগ নেতা,ঝুট সন্ত্রাস মনির হোসেন সাবেক ছাত্রলীগ নেতা,মোরশেদ,আক্তার নূর সম্প্রতি গ্রেফতার হয়ে কারাবরণ করছেন,আলমগীর চারারগোপের চাঁদাবাজ,আক্তার নূরের ভাই ভূমিদস্যু ইফতি,আমির হোসেন সনেট, হাজী রিপন যিনি নিজেকে দ্বিতীয় আজমেরী হিসেবে শহরে প্রতিষ্ঠিত করতে চেয়ে ছিলেন, তরিকুল ইসলাম লিমন সাবেক নিতাইগঞ্জের চাঁদাবাজ হোসেন রেজা,হাসনাত শাওন, সুমন গলাচিপার আজমেরীর অপরাধের ত্রাস সৃষ্টিকারী,শাহে আলম রুপু নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজ সভাপতি গ্রেফতার হয়ে কারাবরণ করছেন, শাহে আলম সবুজ নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজ,হাজীগঞ্জের টোকাই রাসেল, দোকন মালিক ও শ্রমিক চাঁদাবাজ মোফাজ্জাল, মুরাদ হোসেন বারিশ, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান লিয়ন, বন্দর যুব সংহতির  সভাপতি ফারুক, খায়রুদ্দিন মোল্লা, মাসুম (আওয়ামী নেত্রী এড.সুইটির জামাই),আবির রহমান(সোনারগাঁয়ে আজমেরী ওসমানের পান্ডা),রহমত উল্লাহ,দিপু, আলম।



অয়ন ওসমানের সন্ত্রাসীরা হচ্ছেন- হাবিবুর রহমান রিয়াদ সাবেক সভাপতি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, কাউছার হোসেন, আশরাফুল ইসলাম রাফেল সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, হাসনাত রহমান বিন্দু সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, আসাদুজ্জামান আসাদ জি এস তোলারাম কলেজ, শাহরিয়ার রহমান বাপ্পি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা, রাজীব সাহা সাবেক ছাত্রলীগ নেতা, হাজী সোহাগ রনি সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, শুভ রায় সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা, শওকত হোসেন সুমিত সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা,মাদক আসক্ত শান্ত সাবেক মহানগর ছাত্রলীগ নেতা,শাহরিয়ার রেজা হিমেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জের তপন সাবেক ছাত্রলীগ নেতা, চন্দন শীলের পুত্র অরিজিৎ শীল, বাছেদ প্রধান মেম্বার ফতুল্লা ইউনিয়ন পরিষদ, মেহেদী হাসান জুয়েল সাবেক ছাত্রলীগ নেতা, ফাহাদ বিন জয়নাল সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা, আরিফ হোসেন সাবেক সাবেক ছাত্রলীগ নেতা, এড. মো. হাসান ভিপি নারায়ণগঞ্জ আইন কলেজ, এড আমজাদ হোসেন জি এস নারায়ণগঞ্জ আইন কলেজ,হাবিবুর রহমান হাবিব ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, রাজীব-সজীব জমজ ভাই ৮নং ওয়ার্ডের অয়ন ওসমানের ক্যাডার, সাদ্দাম হোসেন জিতু ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাতি,অর্পন প্রধান ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শফির ক্যাডার ভাতিজা,হাসিবুল হক জিসান সাবেক ছাত্রলীগ নেতা,গোলাম রাব্বি মিয়া সাবেক জেলা ছাত্রলীগ নেতা,টিপু সুলতান সাবেক জেলা ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন ইদরান ফতুল্লার কিশোর গ্যাং লিডার, মল্লিক সীমান্ত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা, অনাবিল নির্ঝর দাস নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা,সাইফুর রহমান মিশুক বন্দরের অন্যতম ছাত্রলীগ ক্যাডার জেলা জাতীয় পার্টির সভাপতি সানুর ভাগিনা, ইমরান হোসেন শুভ ও সমিউন সিনহা ফতুল্লার তক্কার মাঠ থেকে পিলকুনীতে ছিনতাই এবং রাতের আঁধারে মাদক ব্যবসাসহ বহু অপকর্মের হোতা ছিলেন তারা দুই চাচাত ভাই, সোহানুর রহমান শুভ্র এবং রাইসুল ইসলাম রবিন ইসদাইর এলাকার টোকাই সন্ত্রাস থেকে ছাত্রলীগ ট্যাগে সন্ত্রাসী করে এখন লাখপতি-এদিকে শুভ্র দেশত্যাগ করে মলোয়শিয়া থেকে এখনো তৎপর এবং রবিন নারায়ণগঞ্জ ছেড়ে চট্রগ্রামে অবস্থান করছেন,শামীম এবং অপু রিয়াদের ছায়াতলে থেকে অয়ন ওসমানের নামে চাষাড়া বালুর মাঠ এবং গলাচিপা থান মার্কেটের চাঁদাবাজ,ফয়সাল এড.সুইটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন ছাত্রলীগ পরিচয়ে,হানিফ কবির বন্দরের সাবেক জেলা ছাত্রলীগ নেতা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, আরমান সাদাফ সাবেক সোনারগাঁয়ের সাবেক জেলা ছাত্রলীগ নেতা,নাসির আব্দুল্লাহ সাবেক জেলা ছাত্রলীগ নেতা, শামীম সাবেক জেলা ছাত্রলীগ নেতা,তপু ঘোষ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সোহেল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আবু সাঈদ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি অঞ্চল থেকেই স্বৈরাচারের দোসররা গ্রেফতার হলেও এ সমস্ত চিহ্নিত সন্ত্রাসের সরদার খ্যাত আজমেরী-অয়নের সন্ত্রাসের সরদার ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন। যার কারণে সচেতন মহল এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এসকল সন্ত্রাসের সরদার নিয়ে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন