Logo
Logo
×

নগর জুড়ে

শামীম ও আজমেরী ওসমানের হাতিয়ার বিএনপি ছায়া পেয়ে

ভূমিদস্যু নীট কনসার্ন গ্রুপ ফের বেপরোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

ভূমিদস্যু নীট কনসার্ন গ্রুপ  ফের বেপরোয়া
Swapno

# জমি দখল নিতে মন্দিরে ভাঙচুর নীট কনসার্নের পরিচালকসহ আটক ২
 
বিগত ১৭ বছর ওসমানদের ব্যবহার করে জেলা জুড়ে জমি দখলে বেপরোয়া ছিলেন নীট কনসার্ন গ্রুপ। ওসমানীয় সাম্রাজ্যের ফ্রন্ট লাইনেই ছিলেন নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা ও মনির হোসেন মোল্লা, তিন ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহাম্মেদ টিটুকে তথা ওসমান পরিবারকে ব্যবহার করে একচেটিয়া ভূমিদস্যুতা করে গেছেন শিল্প প্রতিষ্ঠান নীট কনসার্নের তিন কর্ণধার। চব্বিশের পর বিএনপির এক গ্রুপকে ম্যানেজ করে ফের বেপরোয়া হয়ে উঠেছে এই ভূমিদস্যূরা।  এবার নাসিক ১০ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের ঘটনায় কার্যকালাপের অভিযোগে গতকাল (১১ নভেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশে নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীন মোল্লার নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মনা মোল্লা এবং তার সহযোগি সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিমকে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিষিয়টি নিশ্চিত করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। জিজ্ঞাসাবাদের জন্য নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম নামে দুইজনকে থানা হেফাজতে নেওয়ার কথা জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত যেই জটিলতা রয়েছে সে বিষয়ে আমরা কথাবার্তা বলছি। বিষয়টিকে কীভাবে সমাধান করা যায় সেটা দেখছি।



 
অন্যদিকে, মন্দির কমিটির পক্ষ থেকেও ভাঙচুর ও মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ দিয়েছেন, ওই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ভেতরে দুর্গামন্দিরে নতুন তালা লাগিয়ে প্রবেশে বাধা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী।তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার মন্দিরের গেইটে আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দেয় নীট কনসার্ন গ্রুপের লোকজন। ওই সময় গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। পরে স্থানীয়রা প্রতিবাদ করে পুলিশে খবর দিলে দলবল নিয়ে তারা সেখান থেকে চলে যান।



 
এর আগে গত (৪ অক্টোবর) নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। যদিও শেষমুহুর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রতিমা বিসর্জন দেওয়া হয় বলে জানান তরুণ। এদিকে গত (২৬ অক্টোবর)  মন্দির কমিটি ও হিন্দু নেতাদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সভাশেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, মন্দিরের জমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রশাসনের লোকজন। একইসঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গেজেট অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের জমি সংরক্ষণের আশ্বাসও দেওয়া হয়। একইসঙ্গে নীট কনসার্ন গ্রুপকেও সতর্ক করা হয়।




জানা গেছে, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটির শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরেই দখলদার নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মিলটি দখলে নেওয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। মিলটির শেয়ারহোল্ডারদের সঙ্গে মিলটির দখলদার নিট কনসার্ন গ্রুপের মধ্যে দীর্ঘ দেড় দশক ধরে বিবাদ চলে আসছে। ১৮ একর ৬৫ শতাংশের উপর গড়ে ওঠা শত বছরের পুরোনো নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটি ২০০১ সালে ২১ মার্চ ৫১০ জন শেয়ারহোল্ডারদের মালিক বানিয়ে মিলটি হস্তান্তর করে তৎকালীন সরকার। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মিলটিতে প্রতি মাসে ৫০ লাখ টাকা আয় হলেও ১২ বছরে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। শেয়ারহোল্ডাররা হিসাব চাইতে গেলে তৎকালীন পরিচালনা পর্ষদ তাদের ক্যাডার বাহিনী দিয়ে আমাদের হুমকি ধমকি দিত। এরপর মিলটির একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৪৭৩টি শেয়ার হাতিয়ে নিয়ে নিট কনসার্ন গ্রুপের কাছে বিক্রি করে দেয়। অথচ মিলটির শেয়ার বিক্রি করা আইনগতভাবে বৈধ নয়। আনুমানিক মূল্য ৭শ কোটি টাকা হলেও মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেয় নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও তার লোকজন এমনটিই অভিযোগ শেয়ারহোল্ডাররা। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের ওপর গত ১৫ বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টিম রোলার। এক শেয়ারহোল্ডারের রিট পিটিশন অনুযায়ী ২০১৫ সালের ২১ জানুয়ারি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মো. রেজাউল হাসান নির্বাচন দেওয়ার আদেশ দেন। নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ হিসেবে হাইকোর্টের আদেশে অদ্যাবধি মিলটির চেয়ারম্যান পদে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।




হাইকোর্ট ঐতিহ্যবাহী মিলটির স্থাবর ও অস্থাবর সম্পদ ভাঙচুরে নিষেধাজ্ঞা জারি করলেও তাতে কোনোরূপ কর্ণপাত করেনি বিগত দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ এবং নিট কনসার্ন গ্রুপের মালিকপক্ষ ও তাদের লোকজন। বরং এখনো তাদের বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতরে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করা ছাড়াও একাধিক পুকুর ভরাট করে ফেলা হয়েছে। প্রায়শই শেয়ারহোল্ডারদের উচ্ছেদের হুমকিও দেয় নিট কনসার্ন গ্রুপের ক্যাডাররা। মিলের ভেতরের দীর্ঘদিনের পুরোনো মন্দিরটিও ভেঙে ফেলা হয়েছে; যা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এদিকে সম্প্রতি হাইকোর্টে একটি মামলায় মিলটির বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে বিটিএমসি। ওই প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ৫১০ জন শেয়ারহোল্ডারের মধ্যে ৪৭৩ জন শেয়ারহোল্ডার সরকারের কোনো অনুমোদন না নিয়েই অবৈধভাবে তাদের শেয়ারসমূহ নিট কনসার্ন লিমিটেডের অনুকূলে বিক্রি করে দেন। এই অবৈধ পদক্ষেপটি উপরোক্ত শ্রমিক কর্মচারীদের মাধ্যমে উক্ত মিলের কার্যক্রমকে অব্যাহত রাখার ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যকে নস্যাৎ বা ব্যাহত করেছে।




এদিকে মিলটির বেশিরভাগ অংশ নিট কনসার্ন লিমিটেডের মালিকপক্ষ দখলে নিলেও শেয়ারহোল্ডারদের কলোনিসহ মসজিদ এলাকা এখনো দখলে নিতে পারেনি। তবে গত কিছুদিন ধরেই তারা শেয়ারহোল্ডারদের কলোনি থেকে উচ্ছেদসহ পুরো এলাকা নিজেদের কব্জায় নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। বিভিন্ন সময়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়াও দিচ্ছিল দখলদার নিট কনসার্ন গ্রুপের লোকজন। এতে উচ্ছেদ আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছিলেন বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী মিলটির শেয়ারহোল্ডাররা। যে কারণে শেয়ারহোল্ডাররা তাদের মালিকানা রক্ষায় সম্প্রতি জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাসিকের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছিলেন।




সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হয়নি। কাপড় দিয়ে সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের অভিযোগও আমরা পেয়েছি। এ বিষয়ে নীট কনসার্নের দুইজনকে আমরা থানা হেফাজতে রেখে পরবর্তীতে জেলা পুলিশের কার্যালয়ে পাঠিয়েছি। এর আগে ২০২৫ সালের (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমি দখলকে কেন্দ্র করে নিট কনসার্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাঠানটুলী এলাকার সাব্বির ভূঁইয়া নিট কনসার্ন গ্রুপের ভেতরে ৪ শতাংশ জমির মালিক দাবি করে আসছেন। তিনি এ জমি দখলমুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করা অনিককে পাওয়ার নামা দলিল করে দেন। শনিবার সকালে অনিক ১৫-১৫ জন লোক নিয়ে ছাত্র-জনতার ব্যানারে জমিদখলকারী আ্যখ্যা দিয়ে নিট কনসার্ন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করে। পরে তারা শিল্পপ্রতিষ্ঠানটির দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। তখন প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের ধাওয়া দেয়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।




তা ছাড়া পাঠানটুলীবাসীর অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জে স্থানীয় প্রভাবশালী শিল্প গ্রুপ 'নীট কনসার্ন গ্রুপ'-এর বিরুদ্ধে খাল দখলের বা তাদের প্রভাবে খাল সংস্কার কাজ বাধাগ্রস্ত। আর এই খাল সংস্কার কাজ থমকে যাওয়ায় ওই অঞ্চলের নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতাসহ নানা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যা নিয়ে এর আগেও নারায়ণগঞ্জের বিভিন্ন নদী ও খাল এলাকায় পরিবেশ দূষণ এবং অবৈধ দখলবিরোধী অভিযানে নীট কনসার্ন লিমিটেডসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করেছে।



এদিকে গত ২০১৯ সালে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহম্মেদ মন্টুও তার সম্পত্তি জোরপূর্বক আত্মসাতের অভিযোগ তুলেছিলেন এই প্রতিষ্ঠানের মালিক জয়নালের বিরুদ্ধে। বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিনের আহম্মেদ মন্টুর অভিযোগ তুলেছিলেন। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার চাচাত ভাই সহ আমরা ভাগিনা ভাগনীগণ ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ মৌজাস্থ খতিয়ান নং- সি.এস-১৮, দাগ নং- সি.এস ও এস. এ-১১৩, এস.এ-২৮, আর.এস-২৬৮, আর.এস-১৭৬ ২৬৯, ২০ এ ২৯.৫ শতাংশ সম্পত্তির মালিক। আমি ও আমার ভাই সালাউদ্দিন আহম্মেদ সেলিম আমাদের বড় ভাই আবু দাউদ মোহাম্মদ বাহাউদ্দিন এর সহিত বিজ্ঞ সাব জজ আদালত, নারায়ণগঞ্জ এর দে: নং-৭৩/১৯৯৩ নম্বর মোকদ্দমার রায়ের আলোকে ৯ শতাংশ সম্পত্তির মালিক হই। আমাদের ভাগিনা ও ভাগনীদের মাতা নিগার সুলতানা বিগত ১৫/১২/১৯৯৮ ইং তারিখে ৬৪৮১ নং সাফ কবলা দলিল মূলে ৬ শতাংশ সম্পত্তিতে মালিক হইয়া আমর ভাগিনা এ.ই.এম আদনান ও আমার ভাগিনী ইসরাত সুলতানাদের ওয়ারিশ রাখিয়া যায়। আমার চাচা মো. আসাদুজ্জামান ভূইয়া বিগত ২৮/১০/১৯৭৪ ইং তারিখে ৭০৫০ নং সাফ কবলা দলিল মূলে ৭.৫০ শতাংশ সম্পত্তি বিগত ১২/০১/১৯৭৩ ইং তারিখে ৩২৮ নং দলিল মূলে ৭.৫০ শতাংশ, একুনে ১৫ শতাংশ সম্পত্তিতে মালিক ভোগ দখলকর থাকাবস্থায় বিগত ৯/০১/২০০১ ইং তারিখে ৩৪ নং বিল এওয়াজ হেবা নামা দলিল মূলে ১৪.৫০ শতাংশ সম্পত্তি আমার চাচাত ভাই মো. আসাদুজ্জামান ভূইয়া (সোহান) বরাবরে হস্তান্তর করিয়া দেয়। আমার বর্ণিত প্রকারে ২৯.৫০ শতাংশ সম্পত্তিতে আমাদের নাম নামজারী জমাভাগ করিয়া খাজনা আদায় করিয়া উক্ত সম্পত্তিতে আমরা দীর্ঘ ৪৩ বৎসরের উর্দ্ধকাল যাবত ভোগ দখল করিয়া আসিতেছি। যা বর্তমানে জয়নাল আবেদীন মোল্লা (৬১), আজিবুর রহমান চঞ্চল (৩২), আনিছুর রহমান জুয়েল (৪৮)রা ভূমিদস্যু বাহিনী। তারা আমাদের স্বত্ব দখলীয় সম্পত্তি জবর দখল করার জন্য চেষ্টা করছে। আমার উক্ত সম্পত্তির বিষয়ে বিজ্ঞ আদালত গত ৯/০৫/২০১৯ ইং তারিখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের আদশ সম্পর্কে জানার পরও ভূমিদস্যু জয়নাল সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা হুমকি-ধমকি দিচ্ছেন।




তা ছাড়া ২০১৫ সালে মোহাম্মদ মশিউর রহমান, শ্যামলী আক্তার ও এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান গং ডগাইর মৌজায় ২২.৬৬ শতাংশ জমি কিনে নিজেদের নামে মিউটেশন করে আজ পর্যন্ত খাজনাদি পরিশোধ করছে এবং প্রায় ৬০ লাখ টাকার মাটি ভরাট করে। সেই জমিতে দোকানঘর উঠিয়ে ভাড়া দেয়। এর প্রায় ১ বছর পর দলিল জালিয়াতি করে উক্ত জমি দখলের চেষ্টা করে নারায়ণগঞ্জের চিহিৃত ভূমি দস্যু আল জয়নাল প্লাজার মালিক জয়নাল আবেদীন। এ ছাড়া ও বিগত দিনে শামীম ওসমান ও আজমেরী ওসমানের ছায়ায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ-সদরে ভূমিদস্যূ হিসেবে খ্যাতি পেয়েছিলেন এই নিট কনসার্ন গ্রুপ। বর্তমানে জেলা বিএনপি, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু কথিত নেতাদের ছায়ায় ফের বেপরোয়া হয়ে ভূমিদস্যূতায় মেতে উঠেছেন এই ওসমানীয় গ্রুপটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন