Logo
Logo
×

নগর জুড়ে

বিক্ষোভে উস্কানির পিছনে শ্রমিক নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

বিক্ষোভে উস্কানির পিছনে শ্রমিক নেতারা
Swapno

দুইদিন যাবৎ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা নূন্যতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনসহ নাশকতা সৃষ্টির পায়তারায় ইন্ধনদাতা হিসেবে পরিচিত চিহ্নিত শ্রমিক নেতারা। যারা বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরের মতোই নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করে নিজ স্বার্থ হাসিলেসহ কিছু কুচক্রি মহলের ইন্দনে বেপরোয়া হয়ে উঠেছে সেই চিহ্নিত শ্রমিক নেতারা। বর্তমানে তাদের মনভাসনা নারায়ণগঞ্জ শ্রমিক অসন্তোষের মাধ্যমে মোটা সুবিধা নিতে। একই সাথে আওয়ামী লীগের প্রেসক্রিপশন নিয়ে কাজ করা। এদিকে ইতিমধ্যে শ্রমিকদের আন্দোলনে প্রকাশ্যে নেতৃত্বে দিতে দেখা গেছে শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংগ্রাম পরিষদের সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফসহ আরো শ্রমিক নেতারা। বিগত আওয়ামী লীগ আমল থেকেই শামীম ওসমানের হাতিয়ার নারায়ণগঞ্জে এরা শ্রমিক নেতা হিসেবে কাজ করলে ও ফের সেই পুরনো ইন্দনেই বেপরোয়া এই চিহ্নিত শ্রমিক নেতারা।


কিছুদিন পূর্বে হকার ইস্যূতে নিজ সুবিধাকে ঘিরে নাশতকার পায়তারা করার চেষ্টার পর এবার শ্রমিকদের মাধ্যমে নারায়ণগঞ্জে চালাচ্ছেন নাশকতার পায়তারা বেকায়দায় ফেলতে চাইছেন বর্তমান সরকারকে। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ আমলে ওসমান পরিবারের সঙ্গে লিয়াজু করে শ্রমিক নেতা হিসেবে ফতুল্লার কাঠেরপুল, রামারবাগ,কুতুবপুর, বিসিক, মাসদাইর, রূপগঞ্জে, সোনারগাঁওয়ে, আড়াইহাজার, বন্দর, সিদ্ধিরগঞ্জ এলাকায় শিল্প কারখানাগুলোকে জিম্মি করে রেখেছিলেন । একই সাথে সেই সুবিধায় সেখান থেকে চাঁদাবাজি, জুট সেক্টরে ভাগসহ নানা অপকর্ম চালিয়েছেন। গত ৫ আগষ্টের পর থেকে ফের বেপরোয়া হয়ে উঠছেন এই শ্রমিক নেতারা। পুরনো প্রেসক্রিপশনেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ,সহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপির কিছু নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে নারায়ণগঞ্জের শিল্প সেক্টরটিকে নিজ হাতের মুঠোতে রেখেছেন। যাকে ঘিরে নানা বিষয়ে আন্দোলন করে নিজেদের সুবিধাই নানা বাম দলের নামে হাতিয়ে নিচ্ছেন চাঁদা। যাকে ঘিরে শ্রমিকদের ব্যবহার করে শ্রমিক নেতারা বর্তমানে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছেন রয়েছে গাড়ি-বাড়িও । এই চক্রটি শুধু গার্মেন্টস সেক্টরই নয়। এরা বর্তমানে আওয়ামী লীগের শ্রমিকলীগ নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাস-ট্রাক, গার্মেন্টস শ্রমিকসহ শ্রমিক সংশ্লিষ্ট সকল স্থানেই রয়েছে এই চক্র।


এদিকে শহরের বিভিন্নস্থানে দোকান বসিয়ে শ্রমিকদের রক্ত চোষা এই একাংশের বাম নেতারা হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকার চাঁদা। এই বিতর্কিতদের কারণেই বাম সংগঠন অবহেলিত ও লাঞ্ছিত হয়ে রয়েছেন তাদের দ্বিমুখী আচরণে বাম নেতাদের দুয়ো ধ্বনি। এদিকে যখনই নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হয় তখন কথিত শ্রমিক সংগঠক হাফিজুল এমন মায়াকান্না করতেন যেন ভূত তাড়ানোর উদ্যোগ নিয়েছেন। ঠিক সেই সময় হকারদের পক্ষে অযাচিত দাবির নামে আন্দোলনে এবং রাজনৈতিক উস্কানি ও হকার চাঁদাবাজ সিন্ডিকেটকে উস্কে দিয়ে রণক্ষেত্রের মহাপরিকল্পনা করতেন। এছাড়া  ২০১৮ সালের হকার উচ্ছেদের সময় নারায়ণগঞ্জের তৎকালীন গডফাদার শামীম ওসমানের চাঁদাবাজ সিন্ডিকেটকে উস্কে হকারদের দ্বারা রণক্ষেত্র সৃষ্টি করে তৎকালীন সিটি মেয়রকে প্রাণনাশের হুমকিতে ফেলারও মহানায়ক ছিলেন হাফিজুল। তা ছাড়া সর্বশেষ ২০২৪ সালে ও হকার উচ্ছেদ হলে পুর্নবাসনের দাবিতে এই হাফিজুলের নেতৃত্বেই মাঠে নেমেছিলেন হাকাররা। সূত্র আরো জানিয়েছে, শুধু হকার ইস্যু নয়, নিজের সংগঠনের নাম বিক্রি করে নানাভাবে নানা কায়দায় বিগত দিনে ওসমানদের কাছে হয়েছেন বেনিফেসিয়াল। তা ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু তার চাচাতো ভাই হওয়ায় তার থেকে ও নিয়েছেন নানা সুবিধা। আওয়ামী লীগ আমলে শ্রমিক নেতা ট্যাগ বিক্রি করে ব্যবসা-বানিজ্যেসহ নানা ভাবে সুবিধা পেয়েছেন এই হাফিজুল। হকার উচ্ছেদ এবং রণক্ষেত্রে রূপ দিতে হাফিজুলের ভূমিকায় ছিলেন এই ইকবাল।



এদিকে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে প্যানটেক্স ড্রেস লিমিটেডের সামনে শ্রমিক আমজাদ হোসেন কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। এ সময় নিউজে উল্লেখিত জাহাঙ্গীর আলম গোলক ব্যাত্বিত সকলেই উপস্থিত ছিলো। তা ছাড়া গোলককে শ্রমিকদের আন্দোলনের দুই দিনই শ্রমিকদের শিবু মার্কেট এলাকা থেকে নেতৃত্ব দিতে লক্ষ্য করা গেছে। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জবাসীকে এই শ্রমিক আন্দোলনের ভোগান্তি থেকে মুক্তি দিতে দ্রুত এদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ফতুল্লা যারা শ্রমিক নেতা অনেকেই বিগত দিনে গার্মেন্টসের কর্মচারী ছিলো এখন শ্রমিক নেতা হয়ে এদের ৫/৬টা করে বাড়ি। এদিকে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন না হলে ও শ্রমিক নেতাদের হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন