আত্মগোপনে থেকে শ্রমিক লীগ নেতা পলাশের উস্কানি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামার পেছনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাওছার আহমেদ পলাশের বিরুদ্ধে। তিনি আত্মগোপনে থাকলেও তার বিভিন্ন স্থানীয় শ্রমিক নেতা এবং অনেক শ্রমিক সংগঠন তার ইশারাতে এখনো নারায়ণগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য পাঁয়তারা চালানো হচ্ছে বলে জানিয়েছে সূত্র। ডিসেম্বরকে সামনে রেখে সারাদেশেই একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একের পর এক ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সারা দেশেই নাশকতা চালিয়ে যাচ্ছে আসছে নাশকতার অংশই হিসেবে নারায়ণগঞ্জেও শ্রমিকদের রাস্তায় নামিয়ে অন্য কোন উদ্দেশ্য হাসিল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটাই দাবি করেন বিএনপি নেতারা।
অনেকেই মনে করছেন নারায়ণগঞ্জে শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশের শ্রমিকদের নিয়ে একটি বড় বলয় কাজ করে। সেই বলয় আবারো কাজে লাগালো আত্মগোপনে থেকেই। জানা যায়, ৫ আগস্ট এর পর থেকেই শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ তার নেতাকর্মী দিয়ে ফতুল্লা বিভিন্ন এলাকায় মিছিল এবং নাশকতা করিয়েছেন বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এমনকি এখনো এলাকায় তার নেতাকর্মীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার অবরোধ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে জেলা পুলিশের কয়েজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


