Logo
Logo
×

নগর জুড়ে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোকন সাহা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোকন সাহা

Swapno



গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আওয়ামী লীগ নেতা খোকন সাহা। ২০১৩ সালে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন খোকন সাহা। সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরেরর সাধারণ সম্পাদক খোকন সাহা মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।


সূত্র জানিয়েছে, রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন আইসিইউতে থাকলেও এখন তিনি লাইফ সোপোর্টে রয়েছেন। কিডনী, লিভার ও ফুসফুসের বিভিন্ন জটিলতায় তিনি ভুগছেন।  তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন তা জানা যায়নি। গত দুইদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন করুণ অবস্থার একটি ছবি ভাইরাল হয়।


চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নারায়ণগঞ্জ থেকে ধীরে ধীরে পালিয়ে যান শীর্ষ আওয়ামী লীগ নেতারা। কালেভাদ্রে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখা যায়। তবে একের পর এক নিজেদের অবস্থান বদল করছেন নারায়ণগঞ্জ শহরের শীর্ষ আওয়ামী লীগ নেতারা। এরমধ্যে দীর্ঘদিন ধরে  খোকন সাহার গুরুতর অসুস্থ থাকার খবর পাওয়া যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন