না.গঞ্জে এসে এখনো সেলিম ওসমান অফিস করে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার বলেছেন, ২০০৬ সনের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডব মানুষ এখনো ভুলে নাই। আমরা ২৮ অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠার হত্যার বিচার চাই। পিলখানা হত্যা কান্ডের বিচার কেন হচ্ছে না জাতি জানতে চায়। এছাড়া আমরা জানতে চাই শাপলা হত্যার বিচার কেন করছে না সরকার। সবচেয়ে তরতাজা গণহত্যা ২০২৪ সনের জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার করবে এই সরকার বলেছে, কিন্তু আমরা তার বিচারের কোন দৃশ্যমান দেখতে পাচ্ছিনা। আমরা কোন দানাপানাই দেখতে চাই না। বুধবার ২৮ অক্টোবর নগরীর চাষাঢ়া শহীদ মিনার আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
জামায়াত নেতা আব্দুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সম্পষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে জামায়াতের সাথে নাকি আওয়ামী লীগের আতাত আছে। আমরাতো বিভিন্ন ঘটনায় দেখতে পাই বিএনপির সাথে আওয়ামী লীগে আতাত রয়েছে। সুতরাং দানাইপানাই বাদ দিয়ে জনগণের জন্য কাজ করুন। গোয়েন্দা তথ্য কি আছে আমরা সম্পষ্ট ভাবে দেখতে পাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল হয় সেই তথ্য কি গোয়েন্দাদের কাছে নাই। নারায়ণগঞ্জে এসে সেলিম ওসমান অফিস করে ব্যবসা পরিচালনা করে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য দেশের বাইরে থেকে শামীম ওসমান নির্দেশনা দিচ্ছে এই গোয়েন্দা তথ্য কি আপনাদের কাছে নাই।
তিনি বলেন, ২০০৬ সনের ২৮ শে অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফয়সালকে শামীম ওসমানের নির্দেশে লগি বৈঠা দিয়ে মেরে হত্যা করা হয় তার বিচার করতে হবে। অবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে নতুবা তাদেরকে পদত্যাগের প্রস্তুতি নিতে হবে। সরকারের বিভিন্ন পর্যায়ে দলীয়পনা থেকে বের হয়ে আসতে হবে। ২৯ অক্টোবর ঠাকুরগায়ে এই সরকারের প্রথম উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এটা এই সরকারের জন্য টেষ্ট ম্যাচ, আমরা চাই সুষ্ঠ ভাবে নির্বাচনের মাধ্যমে ভোটের ফলাফল ঘোষনা হোক। আর যদিও মগুরা মার্কা নির্বাচন হয় তাহলে এ্ই সরকারের পতন ঘন্টা বাজবে। আর সেই আন্দোলন ঠাকুরগাঁওয়ের আগে নারায়ণগঞ্জ থেকে শুরু হবে। আমরা লগি বৈঠার হত্যা সহ সকল হত্যার বিচার চাই। আর এই সরকারকে তার বিচার করতে হবে।


