Logo
Logo
×

নগর জুড়ে

বিদেশে বসে নাশকতার ছবক দেন ডিস বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

বিদেশে বসে নাশকতার ছবক দেন ডিস বাবু

বিদেশে বসে নাশকতার ছবক দেন ডিস বাবু

Swapno



দেশের বাহিরে দুবাই বসে মোটা অংকের টাকায় বিনিময়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের ম্যানেজ করে, গুলশানের মতোই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মিছিল ও নাশকতা করাতে অর্থ যোগানসহ নানা পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। ছাত্র আন্দোলনে অস্ত্রসহ মহড়া ও মিছিলে গুলি চালানো সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু। যিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।


শামীম ওসমানের হয়ে শহরের এককভাবে ডিস ও ইন্টানেট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আব্দুল করিম বাবু। যিনি গত ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী একাধিক মামলায় দেশে নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সিগঞ্জে থেকে পরবর্তীতে নানা ম্যানেজে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে দেশের বাহিরে থেকে আগামী ডিসেম্বরে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা নাশকতার পরিকল্পনা চালাচ্ছেন এই বাবু। ইতিমধ্যে নাসিক ১৬ ও ১৭ নং ওয়ার্ডের একাধিক বিএনপি নেতাদের মাধ্যমেসহ মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল, তা ছাড়া বিএনপির একাধিক নেতাকর্মীদের ম্যানেজ করে রাজধানীর গুলশানের সেই নাশকতা তৈরিতে নিয়মিত শামীম ওসমানের সঙ্গে পরিকল্পনাসহ নারায়ণগঞ্জের ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের মিছিল বাস্তবায়ন করতে অর্থ যোগান সহ পরিকল্পনা প্লান দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।


জানা গেছে , দীর্ঘদিন যাবৎ গডফাদার শামীম ওসমানের ছায়ায় নারায়ণগঞ্জ জেলা জুড়ে একক ডিস ক্যাবল ও ইন্টারনেট ব্যবসা পরিচালনায় ছিলেন এই আব্দুল করিম বাবু ওরফে (ডিস বাবু)। যার মাধ্যমে বিভিন্ন কায়দায় মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেন এই বাবু। আর সেখান থেকে ৪০% শামীম ওসমানকে দিতেন। আর সেই টাকা ও প্রতি মাসে নতুন নতুন মুরগী ধরে তাদের উপরে রোলার কোস্টার চালিয়ে সেই টাকা মাসে কালেকশন করতো। তা ছাড়া ভূমিদস্যুতায় সেরা ছিলেন এই বাব্।ু শামীম ওসমানের ভয় দেখিয়ে কাশীপুর, বন্দর, সদর, ফতুল্লা জুড়ে একাধিক ভূমি জিম্মি করে রেখেছিলেন তিনি।


ধরাকে সরা জ্ঞান করে মানুষের জমি দখল করে খেতেন তিনি। তা ছাড়া লিসের জমি, ভয় দেখিয়ে মানুষের বাড়ি কিনে ফেলাসহ নানা অপকর্মে সর্বহারা হয়েছেন অনেকেই। এদিকে নিতাইগঞ্জে একাধিক ব্যবসা পরিচালনা করতে এই বাবু। তা ছাড়া টাকা আত্মসাৎসহ ওম.এস এর চাউল নিয়ে নয়ছয়, বিচার বাণিজ্যে, মাদকের ডিলারদের নিয়ন্ত্রণ, নদী পথে অবৈধ ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মের মাস্টার মাইন্ড ছিলেন এই বাবু। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বাবু। বর্তমানে আত্মগোপনে থেকে ও দুবাই খেকে ছেলে রিয়ানসহ তিনি প্রপাগান্ডাসহ নারায়ণগঞ্জের নাশকতা তৈরির লক্ষ্যে নানা পায়তারা চালাচ্ছেন। তা ছাড়া নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ম্যানেজ করে বিদেশ বসেই এখনো পরিচালনা করছেন ব্যবসা। তা ছাড়া তার বাড়ি, জমি, পুকুর সবই বিএনপি নেতারা দেখভাল করছেন।


অভিযোগ রয়েছে, এই ডিস বাবু জুলাইয়েই শেষের দিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন পরিদর্শনে আসলে সেখানে বুক ফুলিয়ে আন্দোলন দমনে নিজের বীরত্বগাথা তুলে ধরতে দেখা যায় বাবুকে। গণমাধ্যমে প্রকাশিত এসকল ভিডিওতে সেসময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে উদ্দ্যেশ্য করে বাবুকে বলতে শোনা যায়, আমার নেতা (শামীম ওসমান) মাঠে নেমেছিল বলে এগুলো রক্ষা পেয়েছে। আমরা শক্তভাবে না নামলে সব ধ্বংস হয়ে যেত।


ডিশ বাবু গৌরবের সাথে যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তা হল (১৯ জুলাই) নারায়ণগঞ্জ শহরে ওসমান বাহিনীর চালানো তান্ডবলীলা। এদিন শামীম ওসমান অস্ত্রসজ্জিত বাহিনী নিয়ে ছাত্র জনতার ওপর হামলা চালায়। শহরজুড়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তারা। সেদিন শামীম ওসমানের বাহিনীতেও অস্ত্র হাতে বাবুকে গুলি করতে দেখা গেছে। নারায়ণগঞ্জে আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত বেশ কয়েকটি মামলার এজাহার ভুক্ত আসামি বাবু।


তবে এখনও এসকল মামলায় বাবুর বিরুদ্ধে গত ২ বছরে কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। এদিকে অবিলম্বে বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে ও তার বিচার চেয়ে শহরে পোস্টার লাগানো হয়েছে। এসকল পোস্টারে বাবুর একাধিক ছবি দেখা গেছে। ছবিতে অস্ত্র হাতে নিয়ে মহড়া ও ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে বাবুকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন