ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা.নাজমুল হোসেন
মেহেদী হাসান
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা.নাজমুল হোসেন
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হলের ডা. মো.নাজমুল হোসেন। গতকাল মঙ্গলবার ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তিনি ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের ইমারজেন্সি মেডিকেল ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন।
এসময় ডা.মো.নাজমুল হোসেন বলেন, এই হাসপাতালের সেবার মান যাতে ভাল হয় সেটার জন্য আমি সবাইকে নিয়ে চেষ্টা করব। আমি নারায়ণগঞ্জেরই ছেলে। এই হাসপাতালে যে সকল রোগি চিকিৎসা নিতে আসে আমি তাদের সকলকে আমার নিজের মানুষই মনে করি। সেই সাথে আমাদের চেষ্টা থাকবে যাতে রোগিদের মেক্সিমাম সার্ভিসটি আমরা দিতে পারি।


