Logo
Logo
×

নগর জুড়ে

কাওয়ালী সন্ধ্যায় নিজ হাতে টাকা ছিটালেন বিএনপি নেতা টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

কাওয়ালী সন্ধ্যায় নিজ হাতে টাকা ছিটালেন বিএনপি নেতা টিপু

কাওয়ালী সন্ধ্যায় নিজ হাতে টাকা ছিটালেন বিএনপি নেতা টিপু

Swapno



কাওয়ালী গানের আসরে মঞ্চে নিজ হাতে বৃষ্টি মতো টাকা ছিটালেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। গত সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিকে সেদিন বিএনপি নেতাকর্মীদের মাঝে খুশির আমেশ লক্ষ্য করা যায়।


সন্ধ্যা থেকেই উপস্থিত হয়ে রাত পর্যন্ত গানের তালে তালে মাততে দেখা যায় বিএনপি নেতাকর্মীসহ সদস্য সচিব টিপুকে। ভাইরাল হওয়ার ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ‘ভার দো ঝোলি মেরি ইয়া মোহাম্মদ.. ’এই কাওয়ালী গানের মিউজিকের তালে তালে সাথে সাথে সবাই হাততালি দিচ্ছেন এবং মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু টাকার বান্ডেল নিয়ে টাকা ছিটাচ্ছেন। টাকা ছিটানোর দৃশ্যটিকে নেটিজেনরা নানা মন্তব্য তুলছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন