Logo
Logo
×

নগর জুড়ে

পুলিশের গাড়ি ভাঙচুর মামলা

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক মেয়র আইভীর অব্যাহতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক মেয়র আইভীর অব্যাহতি

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক মেয়র আইভীর অব্যাহতি

Swapno



পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে সশরীরে হাজির হন তিনি। শুনানিতে তার পক্ষে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।


অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আদালতকে জানানো হয়েছে, আইভী দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এসব বিষয় বিবেচনায় তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি চাওয়া হয়। তিনি আরও জানিয়েছেন, পূর্ণাঙ্গ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। এর ফলে মামলার চার্জশিট দাখিল এবং বিচারিক আদালতে স্থানান্তর হওয়া পর্যন্ত আইভীর পরিবর্তে আদালতে হাজিরা দিতে পারবেন তার আইনজীবী। তবে বিচার শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে তাকে।


শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমি নির্দোষ হয়েও অপরাধীর মতো অবস্থায় আছি। সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী সব দেখছে।’


সংক্ষিপ্ত এ মন্তব্যের পর পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে দেওভোগে নিজের বাসার উদ্দেশে রওনা হন। এদিন সকাল থেকেই আদালত চত্বরে তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিতি ছিল। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।


২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায়ও আসামি করা হয়। পরবর্তী সময়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা আরও ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৪ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন