Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় যানজট নিরসনের নামে নতুন কৌশলে চলছে চাঁদাবাজি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

চাষাঢ়ায় যানজট নিরসনের নামে নতুন কৌশলে চলছে চাঁদাবাজি

চাষাঢ়ায় যানজট নিরসনের নামে নতুন কৌশলে চলছে চাঁদাবাজি

Swapno



নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনের নামে চলছে চাঁদাবাজির মহোৎসব। শহরের চাষাড়া থেকে মহিলা কলেজ, রাইফেল ক্লাব, সোনালী ব্যাংকের মোড়, মিশনপাড়া, পঞ্চবটি, শিবু মার্কেট সহ বিভিন্ন স্থানে কৌশলে চলছে এ চাঁদাবাজি। প্রকাশ্যে টাকা না নিলেও, বইয়ের মাধ্যমে নতুন কৌশলে চলে এ চাঁদাবাজি।


সরেজমিনে দেখা যায়, চাষাড়ার বিভিন্ন পয়েন্টে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের’ নামে খয়েরী রঙের কটি ও সেনাবাহিনীর মতো নকল টুপি পরে যানজট নিরসন করছে একদলকর্মী। অনেকের হাতে বিভিন্ন ধরনের লাঠিও রয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আনসার ও যানজট নিরসন কর্মী রাখার পরেও, এদের মূল্য উদ্দেশ্য কি, যানে না অনেকে।


অনেকে মনে করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী, আনসার ও ট্রাফিক পুলিশ থাকার পরেও নতুন করে শ্রমিক ইউনিয়নের নামে এই দলটি নেমেছে চাঁদাবাজির জন্য। সকলের চোখ ফাঁকি দিয়ে নতুন করে আবার শহরে অটো রিকশা থেকে চাঁদাবাজির নতুন কৌশল চলছে।


খোঁজ নিয়ে জানা যায়, শহরের মহিলা কলেজের পেছনে আল জয়নাল মার্কেটে রয়েছে তাদের কার্যালয়। ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের নামে গত দুই মাস ধরে সংগঠনটি পরিচালিত হচ্ছে। এই সংগঠনের সভাপতি হচ্ছে বিগত আওয়ামীলীগ সরকার আমলে যাকে রাজপথে বিভিন্ন মিছিল মিটিংয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দেখা যেত এবং মৎসজীবী লীগ নেতা মো.আরিফ।


বর্তমানে ৫ আগস্টের পরে বিএনপির মহানগরের প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়া চলছে বিএনপি পরিচয়ে। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক পদে রয়েছে জেলা শ্রমিক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক বিপ্লব। যাকে কয়েকবার ২নং রেল গেইট এলাকায় অটো চাঁদাবাজির অভিযোগে পুলিশ ও র‌্যব আটক করেন। এছাড়াও বিভিন্ন নামধারী কয়েকজন বিএনপির কর্মীদের নিয়ে চলছে এ সংগঠন।


জানা যায়, এই সংগঠন থেকে প্রায় ২৫জন কর্মী সড়কে নামানো হয়েছে যানজট নিরসন করার জন্য। তাদের প্রতিদিন ৪০০টাকা করে হাজিরা দেওয়া হয়। কিন্তু কর্মীদের টাকা আসে কোথায় থেকে, জানতে চাইলে কিছুই বলতে পারেনি সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে অনেকেই বলছে, সড়কে বিভিন্ন অটো রিকশা আটক করে মালিকদের থেকে মাসে চাঁদা নেওয়ার ব্যবস্থা করছে এই সংগঠন। তাদের মূল্য উদ্দেশ্যই যানজটের নামে সড়ক থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন