Logo
Logo
×

নগর জুড়ে

নাসিকের সীমানায় যুক্ত হচ্ছে পুরো কুতুবপুর, ফতুল্লা-কাশীপুর-এনায়েতনগরের আংশিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

নাসিকের সীমানায় যুক্ত হচ্ছে পুরো কুতুবপুর, ফতুল্লা-কাশীপুর-এনায়েতনগরের আংশিক

নাসিকের সীমানায় যুক্ত হচ্ছে পুরো কুতুবপুর, ফতুল্লা-কাশীপুর-এনায়েতনগরের আংশিক

Swapno



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সদর উপজেলার চারটি ইউনিয়ন- কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের এলাকাগুলো সিটিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ চার ইউনিয়নের এলাকাগুলো সিটিতে যুক্ত করতে বাসিন্দাদের কাছে পরামর্শ ও আপত্তি থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির। কারও আপত্তি থাকলে সে বিষয়ে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডিসি। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৩০ দিনের মধ্যে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে।


প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ হতে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া, ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশেপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও আশেপাশের এলাকা যুক্ত হবে সিটিতে।


কাশীপুরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগরের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে।


বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারণে প্রাথমিকভাবে গৃহীত এসব এলাকাসমূহ অন্তর্ভুক্ত করার বিষয়ে উল্লেখিত এলাকার অধিবাসীদের কোনো ধরনের পরামর্শ বা আপত্তি থাকলে, তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর দাখিল করতে হবে। পরবর্তীতে এই আপত্তি সমূহের ওপর শুনানি গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন