ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির এর ২য় মৃত্যুবার্ষিকী আজ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম
ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির এর ২য় মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৬ জুন, শুক্রবার বরণ্য ক্রীড়া সংগঠক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির এর ২য় মৃত্যুবার্ষিকী|এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআন পাঠ ও এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে| মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীদের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে|


