সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত, দোয়া প্রার্থনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম
সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত, দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম পিকআপ ভ্যানের সাথে মিশুকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আঘাত পেয়ে গুরত্বর আহত হয়েছেন। গত বুধবার (২৪ জুন) দিবাগত রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কাশিপুর বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গত ২৪ জুন দিবাগত রাতে বাড়ির উদ্দেশ্যে মর্গ্যান গার্লস স্কুলের সামনে থেকে ডিক্রিরচর ঘাটের উদ্দেশ্যে মিশুকে উঠেন। পরবর্তিতে মিশুকটি কাশিরপুর আমবাগান এলাকায় আসলে পিছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়| চালককে ধরতে না পাড়ায় তার পরিচয় জানা যায় নাই।
আহত সাংবাদিক রাকিবুল ইসলাম জানান, আমাকে লোকজন কোনরকম ভাবে মিশুকের নিচ থেকে তুলে উঠায়, পরে আমি আমার সাথে থাকা ছোট ভাই ইমরানকে নিয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে ভিবিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে ডাক্তার মাহবুব আলম জানান, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাকিবের পায়ের বুড়ো আঙুলের হাড় এবং হাতের কাধের হাড়ের জয়েন্ট থেকে সরে যায়। যা স্বাভাবিক হতে সপ্তাহ তিনেক সময় লাগবে। বর্তমানে চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাসায় বিশ্রামে আছেন। সাংবাদিক রাকিব দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।


