Logo
Logo
×

নগর জুড়ে

অনুদানের অর্থ তুলে দেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম

নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

Swapno



ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১৩৫ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দিয়েছেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। গতকাল সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়। এসময় বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।


আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নাগরিকরা পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। আপনারা যে কাজটা করেন, যদি এ কাজটা একদিন না করেন, তাহলে কিন্তু শহরের দুরবস্থা শুরু হবে। মানুষের মধ্যে বিরস প্রক্রিয়া শুরু হবে। আপনি কাজটা না করলে সেটার দোষ কিন্তু আমার কাঁধে এসে পড়বে। কারণ আমি আপনাদের দায়িত্বে আছি এবং আমার প্রশাসনের অন্যান্যরাও দায়িত্বে আছে।


তিনি আরও বলেন, সামনে নির্বাচন হবে, আজকে আমি প্রশাসক আছি, সামনে যদি আপনারা ভোট দেন তাহলে আমি মেয়র হতে পারবো। আর কাউন্সিলরবৃন্দ যারা আছেন তাদেরও কিন্তু জনগণের কাছে যেতে হবে, তারাও যদি আপনাদের ভোট পায় তাহলে তারা কাউন্সিলর হবে। সামনে পবিত্র ঈদ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আজকে ঈদ উপহারটা দেওয়া হচ্ছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে দাঁড়িয়েছে। গত ঈদেও দেওয়া হয়েছে, এই ঈদেও দেওয়া হলো।


আগামীতে দিনে যদি সরকার থেকে না দেওয়া হয় , আমি যদি মেয়র হতে পারি ইনশাল্লাহ প্রতি ঈদে সিটি কর্পোরেশন থেকেও আপনাদের এটা আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমাদের মায়া আছে। আপনাদের মতো আরও কর্মকর্তা কর্মচারি আছে তারা পায় নাই। আপনাদের মূল কাজটা হচ্ছে ঈদুল আযহার মধ্যে। অনেকে গরু কিনবে, সেটা রাস্তার মধ্যে রাখবে। অনেকে ময়লা আবর্জনা ফেলবে। সেটা যাতে ঈদের দুদিন আগ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটার জন্য আপনারা একটু সতেষ্ট থাকবেন।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঈদের দিন ৮ ঘন্টার মধ্যে জনগণকে এই আবর্জনা থেকে আমাদের মুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য আমরা অপসারণ করবো। শুধু বড় রাস্তা অপসারণ করলে কিন্তু হবে না, ছোট ছোট রাস্তাও অপসারণ করতে হবে। প্রতিটা মহল্লায় করতে হবে, কোন জায়গা যাতে বাদ না যায়। এখনও অনেক জায়গায় ময়লা আছে কিন্তু আপনাদের আমি কিছু বলি না, কিন্তু ঈদের দিন যাতে কোথাও ময়লা আবর্জনা না থাকে।


নগরবাসী যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোরবানীর কোন বর্জ্য যাতে ড্রানের মধ্যে চলে না যায়। ড্রানে পড়লে কিন্তু বৃষ্টির দিনে জলাবদ্ধতা সৃষ্টি হবে। সেটার দিকে আপনাদের নজর রাখতে হবে। প্রথমে বর্জ্যগুলো পরিষ্কার করা হবে পরে পাউডার দিতে হবে। ঈদের দিন কাজ করার জন্য আপনারা কিন্তু আর্থিক সহায়তা পাবেন। আপনার যদি এটা কাজগুলো না করেন তাহলে ঐ এলাকার মানুষ আমাকে গালি দেবে।


প্রতিটি ওয়ার্ডে আমি নিজেও উপস্থিত থেকে তদারকি করবো। এখানে যারা সাবেক কাউন্সিলর রয়েছে ওনারাও ওনাদের ওয়ার্ডগুলোতে তাদের পক্ষ থেকে কাজ করবেন। আমিও ঐদিন ঈদের নামাজ পড়ে প্রতিটা এলাকা পরির্দশন করবো। এবং দেখবো আপনারা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা আপনারা রক্ষা করছেন কিনা। এই সরকার জনবান্ধব সরকার। এই সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান চায় দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রার্থকটা রয়েছে সেটা যাতে কমে আসে। সামনে আমরা আপনাদের বেতন বৃদ্ধির চেষ্টা করবো ইনশাল্লাহ।


এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী,  সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো.শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, মাসুদা মোজ্জাফর, দিলারা মাসুদ ময়না সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন