প্রশাসক সাখাওয়াত নিজেই উদ্যোগ নিয়েছেন
সাবমারসিবল পাম্পের কর বাতিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
সাখাওয়াতের উদ্যোগ সাবমারসিবল পাম্পের কর বাতিল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা শৃঙ্খলায় আনার লক্ষ্যে প্রস্তাবিত সাবমারসিবল পাম্পের ফি বা কর পুরোপুরি বাতিল করা হয়েছে। নগরবাসীর অর্থনৈতিক স্বস্তি এবং জনদাবির প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সরকারের উচ্চপর্যায়ের সাথে বিশেষ আলোচনা করে এই কর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নাসিক প্রশাসক কোনো কর চাপানোর উদ্দেশ্যে নয়, বরং পুরোপুরি জনস্বার্থ রক্ষায় কাজ করছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা গিয়ে তড়িৎ সাখাওয়াত হোসেন খান সরাসরি সরকারের মাধ্যমে ট্যাক্স বাতিলের উদ্যোগ নিয়ে সুচিন্তিত ভূমিকা রেখেছেন।


