Logo
Logo
×

নগর জুড়ে

নাসিকের দুই পরিচ্ছন্নকর্মীকে পিটিয়েছে হকাররা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

নাসিকের দুই পরিচ্ছন্নকর্মীকে পিটিয়েছে হকাররা

নাসিকের দুই পরিচ্ছন্নকর্মীকে পিটিয়েছে হকাররা

Swapno



নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের ফুটপাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করে আহত করেছে হকাররা। গতকাল সোমবার (৪ মে) বিকেলে শহরের চাষাঢ়া নূর মসজিদের সামনে এই ঘটনা ঘটে।  আহতরা হলেন, জাহাঙ্গীর ও রুহুল। এসময় তাদের কাছে থেকে মানিব্যাগ, মোবাইল ছিনিয়ে নেয় হকাররা।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শহরের চাষাঢ়ায় বিবি রোডের চাষাঢ়া এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে আসে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এসময় সংঘবদ্ধভাবে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলা চালায় হকারদের একটি অংশ। এসময় কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেন তারা। গত কয়েকদিন ধরে বিবি রোডের ফুটপাতে বসতে বিক্ষোভ মিছিল করছিল হকাররা।  আজ সকাল থেকেই শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ করছিলেন হকাররা।


দুপুরে মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করতে যান তারা। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান শেষে পুনরায় চাষাঢ়ায় এসে অবস্থান নেন তারা।  বিকেলে ফুটপাতে চটের বস্তা বিছিয়ে হকাররা বসার চেষ্টা করলে তাদের বাধা দেন পরিচ্ছন্ন কর্মীরা। এসময় হকারদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হকাররা মারধর শুরু করলে পালিয়ে যান তারা।


নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর মানান জানান, এই ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগের পর আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এই বিষয়ে জানান, ‘আজকের এই  ন্যাক্কারজনক ঘটনা নগরবাসী প্রত্যক্ষ করেছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেব। ফুটপাত দখলমুক্ত করা নগরবাসীর প্রাণের দাবী। এ বিষয়ে কোন আপোষ হবে না। শহরের ফুটপাত নগরবাসীর হাঁটার জন্য, এখানে কোন ক্রমেই হকার বসতে পারবেনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কখনোই জনদাবি উপেক্ষা করতে পারেনা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন