Logo
Logo
×

নগর জুড়ে

ঢাকা-না.গঞ্জের গণপরিবহনে ভাড়া কমিয়ে আনতে হবে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম

ঢাকা-না.গঞ্জের গণপরিবহনে ভাড়া কমিয়ে আনতে হবে
Swapno

 যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি এক বিবৃতিতে বলেছেন,  সম্প্রতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি কারণে সরকার গত ২৩ এপ্রিল দেশে গণ পরিবহনের ভাড়া পূনঃনির্ধারণ করেছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিএসএ) নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ এবং ঢাকা জেলার আওতাধিন জেলার পূনঃনির্ধারিত ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করেছে, যা মূল ভাড়ার ৫.১৯ শতাংশ।  আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে গতকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জে বাসের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করে নেয়া হচ্ছে। সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া হয় ১৮ কিলো মিটারে ১ টাকা ৯৮ পয়সা। কিন্তু পরিবহন মালিকগণ ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব সাড়ে ১৯ কিলোমিটার বলে দাবি করেন।


তাদের সে দাবি অনুযায়ি সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পায় ২ টাকা ১৮ পয়সা। কিন্তু তারা ৫ টাকা ভাড়া বৃদ্ধি করেছেন। বিভিন্ন সময় গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সময় যাত্রী সাধারণের সাথে জেলা আরটিসির প্রধান হিসেবে জেলা প্রশাসক আলোচনা করেন। কিন্তু এ বার তা করা হয় নাই। আমরা ভাড়া বৃদ্ধির এ প্রক্রিয়ার নিন্দা জানাই।


আমরা পাশাপাশি বলতে চাই জ্বালানী তেলের এই মূল্য বৃদ্ধি বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির ধারাবাহিকতা। বিশ্ববাজারে মূল্য কমে আসলে দেশে এর সমন্বয় এবং ঢাকা-নারায়ণগঞ্জের গণপরিবহনে ভাড়া কমিয়ে আনতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন