Logo
Logo
×

নগর জুড়ে

যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো : টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো :  টিপু

যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো : টিপু

Swapno



নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে স্কুলের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন।  এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পুরনো ঐতিহ্য রয়েছে। পূর্বে এখানে প্রায় ১৪ শত শিক্ষার্থী ছিল কিন্তু বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, ব্লাকবোর্ডগুলোতে ময়লা জমে গেছে।


আজকে থেকে আমি স্কুলের এডহক কমিটির  সভাপতির দায়িত্ব নিলাম। আগামীতে স্কুলের শিক্ষার মান বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের ব্যবস্থা করবো। এজন্য নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা আমি কামনা করছি। যদি আগামী ৬ মাসের মধ্যে এই স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিবো।


দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।


নতুন দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের একটি সুন্দর ও সবুজ পরিবেশ নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন