Logo
Logo
×

নগর জুড়ে

ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি আশার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি আশার

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।

Swapno

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়কের ফুটপাতগুলো থেকে উঠিয়ে দেওয়ার পর পুনর্বাসন ও নির্দিষ্ট একটি সময়ের জন্য ফুটপাতে বসার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকাররা। এই সমাবেশে হকার নেতারা বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বসতে দেয়ার দাবী জানান। কিন্তু তাদের এই অবৈধ আবাদারে নাখোশ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।


গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা হকার ঐক্য পরিষদের ব্যানারে চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন হকাররা। এ সময় তারা পুনর্বাসনের আগে হকার উচ্ছেদের বিরোধীতা করে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে দিনের নির্দিষ্ট একটি সময় ফুটপাতে বসারও দাবি জানান। মহানগর বিএনপির  যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, বুঝতে পারছি ৫ থেকে ১০টা পর্যন্ত আমাদের নতুন একটা কাজ দিলেন হকররা। ইনশাআল্লাহ আজ থেকে ৫টা থেকে ১০টা পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে রাজপথে। দখলমুক্ত ফুটপাত চাই।



 এর আগে তিনি হকার প্রসঙ্গে বলেন, হকাররা সড়কে বসতে পারবে না মানে বসতে পারবে না। অর্থাৎ না মানে না। হকার নিয়ে যারা পিছন থেকে কলকাঠি নাড়বে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। নারায়ণগঞ্জের মানুষ ডান বাম নেতাদের চরিত্র জেনে গেছে। তারা চরিত্রহীনদের মত চাদাঁবাজি করেছে। নারায়ণগঞ্জকে জিম্মি করার চেষ্টা করেছে তারা। আমরা যতদিন বেচে আছি ততোদিন এই শহরকে জিম্মি করে চলতে পারবে না। ফুটপাত মানুষের হাটার জন্য মুক্ত থাকবে। ফুটপাত মুক্ত রাখতে আমরা প্রতিদিন রাজপথে থাকবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন