নারায়ণগঞ্জ শহরের হকার উচ্ছেদের পর থেকে উত্তেজনা বিরাজ করছে। নগরবাসির দাবী হকাররা যেন অবৈধ বাবে রাস্তা বা ফুটপাত দখল করতে না পারে। আর হকারদের দাবী তাদেরকে যেন পুর্নবাসনের আগ পর্যন্ত বিকেল ৫টা থেকে রাতা ১০ টা পর্যন্ত বসার সুযোগ দেয়া হয়। প্রশান কিংবা নাসিক কর্তৃপক্ষ কি তাদের সেই সুযোগ দিবে। তাছাড়া হকাররা গতকাল নগর ভবনের সামনে পুর্নবাসনের দাবীতে বিক্ষোভ মিছিল করেন। একই সাথে চাষাড়া গোলচত্বরে এসে অবরোধ করার মধ্য দিয়ে রাস্তা দখল করে। কিন্তু এতে বেশিক্ষন টিকতে পারে নাই প্রশাসনের কঠোর পদক্ষেপের কারনে। তবে সচেতন মহলের প্রশ্ন উঠেছে হকারদের ইন্ধন দিচ্ছে কে। উত্তর সকলেরই জানা থাকলেও এবারের আন্দোলনে সামনে আসেন নাই হকারদের পক্ষ নেন ডান বাম নেতারা। তবে তার হকারদের উস্কানি দিয়ে যাচ্ছে শান্ত শহরকে অশান্ত শহরে পরিণত করার জন্য।
এদিকে নগরীর ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের শুরু থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলে আসছেন, যারা নারায়ণগঞ্জের ভোটার তাদেরকে পুনর্বাসন করা হবে। তবে এটা শৃঙ্খলার মাধ্যমে নির্দিষ্ট জায়গায়। যাতে করে শহরের মানুষকে ভোগান্তি পোহাতে হয় না। তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন শহরের মুল সড়কে কোন ভাবে হকাররা বসতে পারবে না। তারা বসে বিশৃঙ্খলা ঘটাতে চান তাহলে তাদের কঠোর ভাবে প্রতিরোধ করা হবে। তাছাড়া গত সপ্তাহে এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে হকারদের উচ্ছেদে এখন থেকে ম্যাজিষ্ট্রেট থাকবে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
অপরদিকে হকারদের উচ্ছেদের পর থেকে তাদের পুনর্বাসনের দাবীতে পক্ষে মাঠে নেতৃত্ব দিয়ে ঘৃণিত হন বাম নেতা অঞ্জন দাস। তিনি গণসংহতির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া হকারদের পক্ষে নেমে নেতৃত্ব দেয়া সিপিবি নেতা ইকবাল হোসেন। তারা অবৈধ দখলদার হকারদের পক্ষে নেতা নারায়ণগঞ্জবাসির কাছে নেতিবাচক হিসেবে পরিচিত পেয়েছেন। তবে নগরবাসি মনে করছে তাদের বাইরে থেকে আরও কয়েক নেতাও হকার পক্ষে থেকে পিছন থেকে উস্কানি দিচ্ছে। যদিও তারা প্রকাশ্যে আসছে না। অথচ বিগত সময়ে বাম দলের সিপিবির নেতা হাফিজুল ইসলাম হকারদের পক্ষে নেমে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তখন সারাদেশে গডফাদার হিসেবে পরিচিত পাওয়া শামীম ওসমান হকারদের পক্ষে অবস্থান নিয়েছেন। যার জন্য হকররা বেপরোয়া হয়ে নাসিক সাবেক আইভীর উপর হামলা করতেও কর্ণপাত করেন নাই। তবে এবার আর তারা শামীম ওসমানের মত কোন নেতা খুজে পাচ্ছেন না যে অবৈধ দখলদার হকারদের পক্ষে দাড়াবে।
অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাড. আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা হকারদের নিয়ে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম জানান হকাররা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। এখন থেকে ৫ টা থেকে ১০ টা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এর আগে তিনি হকারদের হুশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ শহরে কোন ভাবে ফুটপাতে হকাররা বসতে পারবে না। না মানে না। এখানে কোন আপোষ করা হবে না। হকার নিয়ে যারা পিছন থেকে কলকাঠি নাড়বে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গত দুই দিনে নারায়ণগঞ্জের মানুষ ডান বাম নেতাদের চরিত্র জেনে গেছে।


