বাম-ডান নেতারা চরিত্রহীনদের মত না.গঞ্জে চাঁদাবাজি করেছে : আশা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
বাম-ডান নেতারা চরিত্রহীনদের মত না.গঞ্জে চাঁদাবাজি করেছে : আশা
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, নারায়ণগঞ্জবাসী সকলে হকারদের বিষয়ে ঐক্যবদ্ধ থাকেন। আমরা বৈষম্যহীন সুন্দর একটি শহর উপহার দিতে পারি। এখানে কারো ক্রেডিট নেওয়ার বা ক্রেডিট দেওয়ার কোন সুযোগ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যারাই যত্রতত্র সিটি করপোরেশনে গিয়ে ঘেরাও করেন, তারা এগুলো থেকে সরে আসেন। গতকাল (২১ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরে হকাররা যেন ফুটপাতে বসতে না পারে এমন প্রতিরোধে শহরে মিছিলপূর্বক বক্তব্যে তিনি এই কথা বলেন।
আবুল কাউসার বলেন, নারায়ণগঞ্জের বাম-ডান যেই নেতারা যেভাবে আছেন, আপনাদের উদ্ধেশ্যে বলছি ,গত দুই দিনে নারায়ণগঞ্জের মানুষ আপনাদের চরিত্র জেনে গেছে। আপনারা চরিত্রহীনদের মত চাদাঁবাজি করেছেন। এবং নারায়ণগঞ্জকে জিম্মি করার চেষ্টা করেছেন। আমরা যতদিন বেঁচে আছি, ততোদিন এই শহরকে জিম্মি করে চলতে পারবেন না। নারায়ণগঞ্জ শহরের ক্লাব মার্কেটের ইলেক্ট্রেনিক দোকান যাদের আছে, তারা হচ্ছে বড়লোক হকার তাদের ব্যাপারেও আপনাদের ব্যস্থা নিতে হবে।
এ সময় উই আর ভলেন্টিয়ারের সভাপতি আহমেদুর রহমান তনু বলেন, শুধু মাত্র কথা বললে হবে না আমাদের সাথে রাস্তায় নামতে হবে। যারা নারায়ণগঞ্জ শহরের শৃঙ্খলা ফিরােেনার জন্য কাজ করেন তাদের পাশে থাকতে হবে। আবুল কাউসার আশা সহ যারা নারায়ণগঞ্জের ছেলে হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা তাদের পাশে আছি। নতুন বাংলাদেশ বিনির্মানের সাথে আমরা নারায়ণগঞ্জকে নতুন ভাবে সাজাতে চাই। আর এজন্য আমরা সকলের সহযোগিতা কামরা করি।


