Logo
Logo
×

নগর জুড়ে

হকার উচ্ছেদে আশার ভূমিকা প্রশংসনীয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

হকার উচ্ছেদে আশার ভূমিকা প্রশংসনীয়

হকার উচ্ছেদে আশার ভূমিকা প্রশংসনীয়

Swapno

নানা চড়াই উত্তড়াই অতিক্রম করে অবশেষে হকারমুক্ত হলো বিবি রোড, নবাব সলিমুল্লাহ ও সিরাজউদ্দৌলা রোড। হকার উচ্ছেদে দীর্ঘদিন যাবৎ অস্বস্তি¡তে থাকা নগরবাসীকে স্বস্তি দিতে নাসিক প্রশাসক ও সাংসদ সদস্য কালামের পাশাপাশি ব্যাপক ভূমিকায় ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। প্রথম থেকেই নগরবাসীর স্বার্থে  অবৈধ হকারের বিরোধীতা করে আসছিলেন আবুল কালাম পুত্র আশা। তিনি গত শুক্রবার সিটি কর্পোরেশনে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠকে সাফ জানিয়ে দিয়েছিলেন, হকার উচ্ছেদের পূর্বে পুর্ণবাসনের আলোচনা নয়।


তার এমন বক্তব্যে যেন বেশ আলোচিত হয়েছিলো নগরবাসীর কাছে। তার এমন বক্তব্যের সঙ্গে নগরবাসী ছিলেন একমত যে হকার উচ্ছেদের বাধা হতেই বার বার পূর্ণবাসনের আলোচনা উঠে আসে। এদিকে বহু প্রতীক্ষিত হকার উচ্ছেদ কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দের মতো এবার হকার উচ্ছেদে মাঠে ছিলেন দল-মত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলেন। এদিকে হকার উচ্ছেদে বিবি রোড, নবাব সলিমুল্লাহ ও সিরাজউদ্দৌলা সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত উচ্ছেদ অভিযান শুরুর আগেই হকারশূন্য হয়ে পড়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি ফিরে পেয়েছেন নগরবাসী।


এদিকে গতকাল শহরের কালিরবাজার এলাকা থেকে হকারদের উচ্ছেদ কার্যক্রমে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তার নির্দেশনায় সকাল থেকেই কালিবাজার রোড পুরোই খালি হয়ে গিয়েছিলো। সকল হকাররা ফুটপাত ছেড়ে উধাও হয়ে গিয়েছিলো। তা ছাড়া বিশাল সমাগম নিয়ে সিটি প্রশাসক ও সাংসদ সদস্য আবুল কালামের আয়োজিত স্থানে উপস্থিত হন আশা। পরবর্তীতে তাকে স্লোগান দিতে দেকা যায়।


‘তারেক রহমানের নির্দেশ হকারমুক্ত বাংলাদেশ’। তা ছাড়া পরবর্তীতে সিটি প্রশাসকের সঙ্গে একত্রিত হয়ে কালীরবাজার শহরে বাকি থাকা ফুটপাত উচ্ছেদ চালায়। তা ছাড়া হকার উচ্ছেদ ঘোষণার দিন থেকে শুরু করে গতকাল হকার উচ্ছেদের দিন পর্যন্ত বেশ আলোচিত ছিলো আবুল কাউসার আশা। হকার উচ্ছেদে তালিক ছবির হিরোদের ভূমিকা পালনে নগরবাসীর প্রশংসায় ভাসছেন কালাম পুত্র আশা।
হকার উচ্ছেদের পূর্বে আবুল কাউসার আশা বলেন, উচ্ছেদ মানে উচ্ছেদ।


কোন পুনর্বাসনের গল্প যেন আমাদের শুনতে না হয়। মানুষের মনে ভয় এই উচ্ছেদ কার্যকর হবে না দুইদিন পরে হকাররা আবার বসবে। আমি এদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের আগে আগে হকাররা উঠে গেছে। কিন্তু তাদের অবৈধ বিদ্যুতের লাইন এখনও আছে। আমি বলতে চাই বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের সাথে কথা বলেন। প্রশাসনকে টহল দিতে হবে। যেন কালকে আবার নসে না পড়ে। কালকের মধ্যে মিটিং ডেকে এগুলো অপসারণ করুন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন