নারায়ণগঞ্জ হাই স্কুলে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ হাই স্কুলে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় ডিসি
নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূঁইয়া। মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য এ সময় উপস্থিত অভিভাবকরা তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।


