Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ

হকার সমস্যা সমাধান করতে হলে আগে গান্ধীকে নির্মূল করতে হবে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

হকার সমস্যা সমাধান করতে হলে আগে গান্ধীকে নির্মূল করতে হবে

রায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ

Swapno

 নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেছেন, হকার নিয়ে যুদ্ধ কিন্তু আমরা আইভীর সাথেও করেছি। ততকালীন সময়ের গডফাদার শামীম ওসমান ও তার গুন্ডা বাহিনীর কারণে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এখন কিন্তু গডফাদার নেই, কিন্তু আমি বলবো গডফাদার না থাকলেও প্রশাসক মহোদয় যে রাজনীতি দলটি করেন, সেখানে কিন্তু গান্ধি পোকা রয়েছে। ও যেখানে বসবে ওটা ঘাঁ হবেই। এই গান্ধি পোকার জন্য আপনারা এরোসল ব্যবহার করতে হবে। যদি আপনার কেনা এরোসলে কাজ না হয়, তাহলে আপনাকে সরকারে উদ্দীপন কর্তৃপক্ষ দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

গতকাল শনিবার দুপুরে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সাথে প্রশাসকের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


এসময় আবু সাউদ মাসুদ আরো বলেন, আমি একটা স্লিপ সংগ্রহ করেছিলাম। বর্তমানে এখন হকারদের কাছ থেকে আধুনিক ভাবে কিভাবে টাকা আদায় করা হচ্ছে ছোট একট্টা উদারণ আপনাদের আমি দেই। আমি প্রেস ক্লাবের নিচের থেকে একটা স্লিপ সংগ্রহ করেছি। সেখানে বিদ্যুৎ এর একটা হিসাব দেওয়া। ৪টা লাইট লাগালে ৮০টাকা, ৬টা লাইট লাগালে ১২০টাকা, এটা কিন্তু প্রতি দিন চলছে। সেটা পাওয়ার পর সেই গান্ধি পোকা আমার কাছে গিয়েছিলো, আমি তাকে প্রশ্ন করলাম এই চাঁদাবাজি এগুলো বন্ধ করো। তখন সে বললো ভাই এটা তো আমরা করি না, আমরা বিদ্যুৎ আর জেনারেটর দেই। তখন আমি বল্লাম তোমরা বিদ্যুৎ পেলে কোথায়? বলে আমরা বিদ্যুৎ এর মিটার নিয়েছি। যে কেউ এসে একটা বিদ্যুতের মিটার নিয়ে ফুটপাতে হকারদের লাইন দেবে আর বিল নেবে এটা কি! আমি প্রশাসককে বলবো আপনি তাদের সাথে কথা বরবেন।

তিনি আরও বলেন, হকার সমস্যা সমাধান করতে হলে আগে গান্ধিকে নির্মূল করতে হবে। এটা আপনি কতটুকু পারেন আমি জানি না। এর পরিস্তিতি অনেক দূর পর্যন্ত পৌছে গেছে। সে আজকে তারে গ্রেফতার চায়,কালকে সে তারে আওয়ামীলীগের দোসর বলে। আমি নিচ চোখে দেখেছি তাকে রাইফেল ক্লাব থেকে ১০ মিনিটের সময় দেওয়া হয়েছে, সে এখন বিপ্লবী নেতা। আপনাদেরই বিপ্লবী নেতা।   নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন সহ প্রমুখ।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন