বিবি রোডের দুটি ইউটার্ন করতে হবে: পন্টি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি
নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার সমস্যা সমাধানের মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সুনিদিষ্ট প্রস্তাবনা রেখে বলেছেন, সিটি কর্পোরেশন যে সকল কাজগুলো করতে চায়, তার প্রথমে মাইকিং করতে হবে। যেমন সিটি কর্পোরেশন এলাকায় অটোগুলো ডুকতে পারে না, নির্দিষ্ট স্থান পর্যন্ত থাকবে, নির্দিষ্ট জায়গায় নামতে হবে, উঠতে হবে। আমরা দেখেছি শহরের মিশনপাড়া মোড়ে অটোগুলো থাকিতে দেওয়া হয় কিন্তু যাত্রী নামানোর কথা বলে অনেকে খাঁজা সুপার মার্কেট ও সুগন্ধার সামনে এসে যাত্রী নামান। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি সেখানে দুইটি অটোর স্ট্যান্ড হয়ে যায়। তাদেরকে সেখান থেকে আর সরানো যায় না। আমাদের সেই দিকেও নজর রাখতে হবে।
আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এ কথা বলেন।
এ সময় আফজাল হোসেন পন্টি হকারদের উদ্দেশ্যে বলেন, হকার উচ্ছেদের পাশা-পাশি তাদের পূণবাসনের ব্যবস্থাও করতে হবে। আমাদের একটি হকার্স মার্কেট আছে, সেটার বেশির ভাগ দোকানই হকাররা বিক্রি করে দিয়ে চলে গেছে, সেখানে এখন এলাকার অনেকের গোডাউন এবং অন্যান দোকান-পাট আছে। আমি মনে করি এখানে দোকানপাট না করে, এটা পুরোপুরি ওপেন করে, দোকান সিস্টেম না করে, বিদেশে যে ভাবে থাকে, যেমন দুই চালা বা তিন চালা সেউড করে রাস্তায় যেমন দোকান নিয়ে বসে চার হাত পাঁচ হাত করে, সেই ভাবে যাতে তারা খোঁলা জায়গায় দোকান নিয়ে বসে। তিনি আরও বলেন, “চাষাড়ার মোড়ে যে সকল ফলের দোকান রয়েছে, সেগুলোকে জিয়া হলের মধ্যে দেওয়া হউক। চাষাড়ার মোড়ের অন্যতম বিস্ফোরণ হচ্ছে এই ফলের দোকান গুলো”।
শহরের বিবি রোড়ের ইউটার্ন নিদির্ষ্ট সঠিক চিহ্নিত করার উদ্দেশ্যে তিনি বলেন, চাষাড়া মোড় থেকে সিদ্ধিরগঞ্জের যে ইউটার্নটা রয়েছে তা বন্ধ করতে হবে। তার পরিবর্তে বাগে জান্নাতের সামনে যদি কেটে দেওয়া যায় তাহলে অটো স্ট্যান্ড সহ বিভিন্ন গাড়িগুলো ঐখানেই থাকবে এবং কালীবাজার ফ্রেন্ড সুপার মার্কেটের যে রাস্তাটা রয়েছে তা বন্ধ করতে হবে এবং নারায়ণগঞ্জ ক্লাবের সামনেও ইউটার্নটা বন্ধ করে তার পরিবর্তে দিগু বাবু বাজারের সামনে ইউটার্ন করতে হবে। তাহলে উকিলপাড়ায় যে সকল গাড়ি প্রবেশ করে তা সহযেই ডুকতে পারবে। এছাড়াও মর্ডানের সামনে যে ইউটার্নটি রয়েছে সেটা বন্ধ করে প্রেসক্লাবের বরাবর বালুর মাঠ এর সামনে ইউটার্ন করতে হবে। মর্ডানের সামনে বর্তমানে যে ইউটার্ন রয়েছে সেখানেও উল্টোপথে যাওয়ার সমস্যা আছে। তাই শহরে দিগুবাবু বাজার ও বালুর মাঠে বরাবর দুটি ইউটার্ন করতে সমস্যা সমাধান হবে। নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন সহ প্রমুখ।


