Logo
Logo
×

নগর জুড়ে

পুলিশের বেলায় ষোলআনা, জনগণের বেলায় ঠনঠনে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

পুলিশের বেলায় ষোলআনা, জনগণের বেলায় ঠনঠনে

পুলিশের বেলায় ষোলআনা, জনগণের বেলায় ঠনঠনে

Swapno



নারায়ণগঞ্জের রাজনৈতিক বিদদের মাঝে আলোচনা হচ্ছে পুলিশ প্রশাসন চাইলে যে কোন অপরাধাীদের ধমন করতে পারে। এমনকি কোন অপরাধের ঘটনা ঘটলে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে তারা সক্ষম হন। ইতোমধ্যে তার প্রমানও প্রশাসন দেখিয়েছেন। সদ্য ৯ মার্চ ভোর বেলায় নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। এসময় ছিনতাইকারী তার সরকারি পিস্তলটিও লুট করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। তবে এই ঘটনায় ১২ ঘন্টার মাঝে মুল আসামী দেওভোগ পানির ট্যাংক এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মিশাল (৩০ কে গ্রেপ্তার করে অস্ত্র সহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।  



এদিকে এই ঘটনায় নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরোদেশে ছড়িয়ে পড়ে। এছাড়া রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্ব মহলে  ব্যপক আলোচনা তৈরী হয়। রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠে পুলিশ নিজেদের ক্ষতিগ্রস্থ হওয়ায় তারা ১২ ঘন্টায় আসামীকে খুজে বের করে আইনের আওতায় এনে ছিনতাই হওয়া জিনিস উদ্ধার করে। আর এতে করে বুঝা যায় পুলিশ চাইলে অপরাধীদের নিয়ন্ত্রণ করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে পারেন। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।



অপরদিকে ১০ মার্চ এই ঘটনায় মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, আমরা ৫ আগষ্টের পর থেকে প্রশাসনকে বলে আসছি অপরাধীদেরকে অপরাদী হিসেবে মনে করে দলমতের বাইরে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে। আমরা দেখেছি পোশাক পড়া অবস্থায় পুলিশ ছিনতাইয়ের শিকার হয়েছেন। সেই ঘটনায় ১২ ঘন্টার মাঝে আসামী গ্রেপ্তার হয়েছে। একই সাথে ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার হয়েছে। এতে করে আমরা বুঝতে পেরেছি  পুলিশ চাইলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তাই আমরা বলবো পুলিশকে আরও সিরিয়াস হতে হবে। সচেতন মহল বলছে পুলিশ নিজের বেলায় ষোল আনা দেখালেও জনগণের ক্ষেত্রে তা দেখাতে পারেন নাই। তাদের সাথে কোন ঘটনা ঘটলে তারা সিরিয়াস হয়ে মাঠে নেমে যান। অথচ মানুষের ক্ষেত্রে হত্যার ঘটনা ঘটলেও তাদের এতটা সিরিয়াস হতে দেখা যায় না।’



এব্যাপারে কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। তিনি মন্তব্য করেন, পুলিশের পোশাক না পড়ে কোন সদস্য যদি নিতাইগঞ্জ পর্যন্ত যান, তাহলে তিনি চার-পাঁচবার ছিনতাইকারীর কবলে পড়বেন। আমরা এটি পুলিশ সুপারকে আগেই বলেছিলাম। তিনি হেসেছিলেন, আশ্বাস দিয়েছিলেন নিয়ন্ত্রণের। কিন্তু এরপর বিষয়টি চাপা পড়ে যায়। এরপরই ঘটে পুলিশ সদস্য ছিনতাইয়ের কবলে পড়েন। পুলিশ যেখানে আক্রান্ত হয়, সেখানে বুঝতে হবে পদক্ষেপ যথেষ্ট নয়। ছিনতাইকারীদের প্যাটার্ন খুব কমন। মোটরসাইকেলে এসে তিনজনে ছিনতাই করে চলে যায়। সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রোন দিয়ে নজরদারী, পেট্রোলিং বাড়ানো করলে ছিনতাই কমে যেতো। পুলিশের অনীহা দূর করতে হবে এসব ব্যাপারে। খুনের মামলা সহজে করা গেলেও চুরি, ছিনতাই, রাহাজানীর মামলা সহজে করা যায়না। পুলিশের রিপোর্টে যেহুতু এসব বিষয় দেখা হয়, তার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তারা দেখাতে রাজি না। পুলিশের সক্ষমতা আছে, কিন্তু প্রয়োগ করছেনা। সম্প্রতি পুলিশ সদস্য ছিনতাইয়ের কবলে পড়া এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার তাই প্রমাণ করেন। তাদের কার্যক্রম খুবই হতাশাজনক। দয়া করে, নিজের বেলায় যেখাবে তৎপরতা দেখিয়েছেন, সাধারণ মানুষের বেলায়ও তেমন তৎপরতা আমরা দেখতে পাবো।’
এদিকে সচেতল মহল বলছে পুলিশ নিজের বেলায় ষোল আনা, আর জনগণের বেলায় ঠনঠনে।  


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন