ব্যবসায়ী নিরঞ্জন সাহার মৃত্যুতে সেলিম ওসমানের শোক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৬ পিএম
হিন্দু সম্প্রদায়ের নেতা, ব্যবসায়ী ও শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া এবং নারায়ণগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
শনিবার (২০ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে সেলিম ওসমান বলেন, নিরঞ্জন সাহা ছিলেন এক নিভৃতচারী সমাজসেবক। তিনি শুধু হিন্দু সম্প্রদায়েরই নন, তিনি বিভিন্ন সময় অন্যান্য ধর্মের অসহায় লোকজনের পাশেও দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্দির ও মাসদাইর মহাশ্মশানের সাথে জড়িত থেকে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।
তিনি বলেন, নিরঞ্জন বাবু বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে নীরবে কাজ করে গেছেন। বিনয়ী মানুষ হিসেবে ব্যবসায়ীদের কাছেও তিনি ছিলেন সমান শ্রদ্ধার পাত্র। আমি তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা করছি।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ১ টায় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী ও নারায়নগঞ্জ কেন্দ্রীয় শশ্মানের পূজা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁকে সকাল ১১ টায় নারায়ণগঞ্জ মহাশ্মশানে সমাহিত করা হয়।


