আইভী করলে নাযায়েয, শামীম করলে যায়েয, এটা হতে পারেনা : মাও.আউয়াল
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৯ পিএম
এমপি শামীম ওসমানের মাথায় ইসকনের টুপি থাকা প্রসঙ্গে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জের আমির ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, তার অন্তরে সত্যিকারের মুসলমানিত্ব লালন করে যদি ওইটা লাগায় এটা মুনাফেকী হবেন। এটা মুনাফেকরা করেন। এটা যায়েয না। আইভী করলে যায়েজ না আর শামীম করলে যায়েজ এটা হতেই পারেনা।
মাওলানা আউয়াল বলেন, পরস্পরের মধ্যে অনেকে লাগাইতে চায়। অনেকদিন আগে আমি আইভীর সাথে দেখা করতে গিয়েছিলাম।আমাকে বললেন, আপনার শামীম ভাই কি বলে? আমি বললাম শামীম তো আমারো ভাই, আপনারও ভাই। তল্লা মসজিদ দুর্ঘটনার সময় সেখানে গেলাম শামীম ভাইয়ের সাথে দেখা। আমি বললাম, এখানে পানি, মানুষ চলতে পারেনা। শামীম ওসমান বললেন, এটা আপনার বইনেরে কন। আমি বললাম, আশ্চর্য্য, পাটা পুতার ঘষাষষি, মরিচের মরণ। আমরা যাবো কথায়। আমাদের মাঝে রেখে যাঁতাকলে পিশতে থাকেন। আপনারা আপনাদের অবস্থানে বহাল থাকেন। আমরা কোন রাজনৈতিক ব্লকের লোকনা। আমাদের কে কালারিং করছেন। আমরা এসমস্ত ব্যাপারে একটা টাকাও হাতের কাছে আনি নাই। টাকার গোলামি করিনা। ষড়যন্ত্রগুলো এভাবে সাজাইতাছো।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাযের বয়ানে তিনি এসব কথা বলেন।
মাওলানা আউয়াল দাবি করেন, আমরা কোন ব্লকের রাজনৈতিক ব্লকের লোক না। আমরা মুনাফেকী রেখে কথা বলিনা। ইলেকশনে আপনারা কে আসবেন, কে ফেল করবেন এগুলো আমাদের দেখার বিষয়না।
এরপরেই মেয়র আইভী প্রসঙ্গে তিনি বলেন, পত্রিকায় মাসদাইর মাদ্রাসা, বাগে জান্নাত মাদ্রাসা ভাঙার বিষয়। পত্রিকায় আপনার সিরাজ শাহের মাজারে নাচানাচির খবর আসছে। আমরা মিথ্যা কথা বললাম কি করে। সত্য না হলে পত্রিকাওয়ালাদের ধরেন। কতদিন? কতদিন? ক্ষমতায় আল্লাহ সবসময় রাখেননা। মাজার জাতীয়করণ হতে পারলে, পার্ক, ভাস্কর্য সরকারি জায়গায় হলে মসজিদ আর মাদ্রাসা থাকতে পারেনা।কি আশ্চর্য্য! আপনার কি বুঝাতে চান। এখানে সরকারের অনুমোদন লাগবে। আপনার জায়গা দখল করে নিচ্ছে? এটা সরকারি জায়গা। এখানে সব মুসলমানের হক আছে। কিছু মসজিদ ভাঙবেন আর কিছু মসজিদ করে দিবেন এটা হতে পারেনা, নিশ্চয়ই এর মধ্যে কোন কারণ আছে। আপনার মধ্যে ষড়যন্ত্র ঢুকলো কেন?
মাওলানা আউয়াল বলেন, মায়ের জাতকে ইসলাম অনেক সম্মান দিয়েছে। আমরা তো আপনাকে গালি দেই নাই। মায়ের জাতকে ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। মা সম্মান রাখতে না পারলে, সন্তানরা তাকে সম্মান দিতে পারেনা। আপনি বলেন, আমরা বাইরে থাইকা আসছি? আমি বলবো, নারায়ণগঞ্জ শহর আপনারাই আবাদ করছেন। বাইরের লোক লাগে নাই। এটা অহংকারী কথা। স্থানীয় শব্দটি বলে যে অহংকার করছেন, তা আল্লাহ সহ্য করবেননা। আমাদের পাওয়ার নাই, থ্রেড দিয়ে কথা বলতেছেন।
মাওলানা আউয়াল বলেন, আমার মূল কথা ছিল ডিআইটি মসজিদ। আপনারা এটা না এনে মূল বিষয়টি ধামাচাপা দিয়ে দিলেন। আপনি ফ্লাইওভার হবে না, গোরস্থানে মহিলারা যাবেনা, সেটি জবাব দিতে পারতেন। আপনি করলে যায়েজ আর আমরা করলে সব নাজায়েজ হয়ে যায়।
মাওলানা আউয়াল বলেন, সরকারি জায়গায় হাজারো মসজিদ তৈরি হয়েছে। নয়ামাটি এলাকায় যখন কোন মসজিদ ছিলনা, তখন এখানে মাটি ফেলে এই ডিআইটি মসজিদটি তৈরি করা হয়েছিল।
মাজার প্রসঙ্গে তিনি বলেন, মাজারে বেশিরভাগ বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয়েছে, দাফন হয়েছে সরকারি জায়গায়। পরে ওগুলো বিভিন্ন নামকরণ হয়ে যায়। মসজিদ ভেঙে রাস্তা বানানো হলেও বাংলাদেশের কোথাও মাজার ভেঙে রাস্তা বানানোর নমুনা নাই।
মাওলানা আউয়াল বলেন, গত ১৫দিন আগে আমি কিছু কথা বলছিলাম। এসব নিয়া পত্রিকায় এমনভাবে লিখছে, ফোনালোপ সহ। গতসপ্তাহে কথা বলিনি, কিন্তু কথা পরিষ্কার আসা দরকার। মেয়র ফোনে প্রস্তুতি নিয়ে আমার সাথে কথা বলেছেন, আমি ব্যস্ত অপ্রস্তুত ছিলাম। আমি বয়ানে বলেছিলাম, পাইকপাড়া গোরস্থানে মহিলাদের ঢুকে পড়ার কথা, মাজারের কাছে এসে রাস্তা কমাইয়া দিলেন, মাজারে হাত দিলেননা। আমি বলেছিলাম, ফুটপাত পরিষ্কার কথা, সেখানে চুনকা পাঠাগারে ফুটপাত দখল করে রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমি বলেছি, মাসদাইর ও বাগে জান্নাত মাদ্রাসার কথা এনেছি। সিঁদূর লাগানো পোষ্টারের কথা বলেছি। ডিআইটি মসজিদের পাশে ফ্লাইওভার করার জন্য সার্ভেয়ার এসেছিল। এসমস্ত কথা বলতে গিয়ে ডিআইটি মসজিদে কেউ হাত দিলে তাঁর কবর রচিত হবে, মেয়র আইভীকে সরাসরি বলিনি। কিন্তু ফোনে মেয়র আমাকে উল্টো থ্রেড করেছেন, বলেছেন কবর রচিত করেন, এরপরদিন আপনি কোথায় থাকবেন তা আমি দেখবো। আমার সব কথা বাদ দিয়ে মাসদাইর গোরস্থান ও বাগে জান্নাত মাদ্রাসার কথা আসলো কেন?
মাওলানা আউয়াল বলেন, ফতোয়া কমিটিওয়ালারা, সবাই দেবে। মাদ্রাসা বেতন নেয় বিধায় সেটি আপনি করে দিবেননা। আপনার তৈরি করা জিনিসগুলো ব্যবসা না। যারা বেতন নিয়ে মাদ্রাসা চালায় সেগুলো বন্ধ করে দেন। সরকারি কর্মচারীরা বেতন নিলে মাদ্রাসার তারা কেন পাবেননা। আসলে ব্যাপারটা হলো আপনার মনের উদ্দেশ্যটা খারাপ। কওমীওয়ালাদের আপনি সহ্য করতে পারেননা। আপনি সবসাংবাদিকদের ক্ষেপিয়ে তুলেছেন। ফোন আলাপ হয়েছিল, আপনার আর আমার সাথে। আপনি বিরাট কায়দায় আমাকে হুমকি দিলেন! পত্রিকাগুলো গত ১৫দিন শুধু এগুলোর মধ্যেই ছাড়লেন।
মাওলানা আউয়াল বলেন, আপনি আমাকে বাবার মতো সম্মান করেন। সন্তান কেমন হয় বাবার মতো। গাই ভালো হলো দুধ ভালো হয়, বাবার সম্মানে রাখলে আমরা কি কখনো মাজারে যাই, আপনি যান কেন? মাজারপন্থীরা আপনার ঘাড়ে চাপছে। আপনি মুসলমান হইয়া সিঁদুর লাগাইয়া মন্দিরে যাচ্ছেন, আপনি যে তাদের ধোঁকা দিচ্ছেন তা তারা বুঝেন। জনপ্রতিনিধি হিসেবে আপনি খোঁজখবর নেবেন, এটাই যথেষ্ট হওয়া উচিৎ ছিল।


