সাব্বির আলম খন্দকারের শাহাদাৎ বার্ষিকী পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৬ পিএম
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ নীট ম্যানুফ্যাক্চারাস এন্ড এক্সপোর্টারস এসোশিয়েসনের সহসভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, শিক্ষা ও ক্রীড়ানুরাগী, সমাজসেবক সাব্বির আলম খন্দকারের ১৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফ্রেবুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাব্বির আলম খন্দকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সাব্বির আলমের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সকাল ৯টায় মাসদাইরে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শোক র্যালী ও পরে শহীদের কবর জেয়ারত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
র্যালী পূর্ব সমাবেশে অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার, সদর উপজেলা চেয়ারম্যান এড.আজাদ বিস্বাস, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, আইনজীবি নেতা এড. সরকার বোরহান, এড. হামিদ ভাসানী, এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা শ্রমিক দল সভাপতি নাসির উদ্দিন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
প্রধান বক্তা এড. তৈমুর আলম খন্দকার বলেন, সাব্বির আলম খন্দকারকে কোন ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। সে আইনশৃঙ্খলার মিটিংয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নাম উল্লেখ করে এবং তারা কে কত টাকা পায় এসব বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আজও আমার ভাইয়ের হত্যা বিচার পাইনি। শুধুমাত্র টাকার কাছে হেরে গেছি।
এ সময় বক্তারা ১৮ই ফ্রেবুয়ারিকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষণার দাবী জানিয়ে বলেন, আজ যেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্বে সরকারসহ দেশবাসী কথা বলছে, সেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্বে শহীদ শাব্বির আলম খন্দকার নব্বইয়ের দশক থেকেই সোচ্চার ছিলেন। এ সময় তারা সাব্বির আলম খন্দকারের হত্যাকারীদের ফাঁসিসহ নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার দাবি জানান।


