Logo
Logo
×

নগর জুড়ে

`অ্যান্টিক` ফট্রোগ্রাফির ফটোপ্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৩ পিএম

`অ্যান্টিক` ফট্রোগ্রাফির ফটোপ্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও মহান বিজয় দিবস উপলক্ষে  ”অ্যান্টিক ” ফট্রোগ্রাফির আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রথম বারের নারায়ণগঞ্জে কর্মরত ফটো সাংবাদিকদের মাঝে আলোচিত্র প্রতিযোগিতার বিচারকার্য অনুষ্ঠিত হয়েছে ।  বুধবার নগরীর ভ্ইুয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের বোর্ড রুমে এই কার্য সম্পন্ন করা হয়।  

বিচার কার্যের দায়িত্বে ছিলেন খ্যাতিমান প্রবীন ফটোগ্রাফার ও বাংলাদেশ ফটোগ্রাফিক ইনষ্টিটিউটের ফোরমেন প্রিন্সিপাল আব্দুল মালেক বাবুল (এফবিপিএস) ও সিনিয়র ফটোসাংবাদিক  বাংলাদেশ ফটোগ্রফিক সোসাইটির (বিপিএসএর)  সাবেক সভাপতি বুলবুল আহমেদ। সমন্বয়ক ছিলেন অ্যান্টিক ফটোগ্রাফির পরিচালক প্রণব কৃষ্ণ রায়। 

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, সিনিয়র আলোকচিত্রী জামিরুল হক নিপুসহ অনেকে। অ্যান্টিক ফটোগ্রাফিক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জে কর্মরত ১৯ জন ফাটো সাংবাদিকের তোলা ৮৬টি ছবি জমা পড়ে। তার মধ্যে থেকে বিচারকদ্বয়  প্রদর্শনীর জন্য ৪০ ছবি বাছাই করেন ।  এই বাছাইকৃত  ৪০টি ছবি থেকে  পুরস্কারের জন্য মোট ৮ টি ছবি নির্বাচিত করেন।


অ্যান্টিক ফটোগ্রাফির পরিচালক প্রণব  কৃষ্ণ রায় জানান, আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে কোন একদিন   আনুষ্ঠানিক ভাবে গৃহিত  ছবির  প্রদর্শনী ও প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন