নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান করোনা ভাইরাস প্রতিষেধকের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল কেন্দ্রে টিকা নেন তিনি।
টিকা নেয়ার পর আবু সুফিয়ান বলেন, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন (টিকা) সংগ্রহ করতে পারেনি। কিন্তু বাংলাদেশ শুধু বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী’র দুরদর্শীতার জন্য দ্রুত সময়ের মধ্যে টিকা পেয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা স্বীকার করেন। এ সময় তিনি নির্ভয়ে সকলকে এই টিকা নেয়ার আহবান জানান।


