Logo
Logo
×

নগর জুড়ে

করোনার টিকা নিলেন মেয়র আইভী, সবাইকে নেয়ার আহবান জানালেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৪ পিএম

করোনার টিকা নিলেন মেয়র আইভী, সবাইকে নেয়ার আহবান জানালেন
Swapno

কোভিড ১৯এর ভ্যাকসিন বা করোনার টিকা গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। টিকায় ভয় পাওয়ার মত কোন কারণ নেই জানিয়ে মেয়র এ সময় সবাইকে সুরক্ষিত থাকার জন্য টিকা নেয়ার আহবান জানান। 

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) গিয়ে তিনি এই টিকা গ্রহণ করেন। 

 

করোনার টিকা নেয়ার পর মেয়র বলেন, আমি টিকা নিয়েছি। এতে আমার কোন প্রকার সমস্যা হচ্ছে না, আমি সুস্থ বোধ করছি। প্রত্যেককে সুরক্ষিত থাকার জন্য এবং অন্যকে সুস্থ রাখার জন্য টিকা গ্রহণ করতে হবে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুস্থ রাখার জন্য টিকার ব্যবস্থা নিয়েছেন। তাই প্রত্যেককে টিকা নেয়ার আহবান জানাই। তবে শুধু টিকা নিলে হবে না, স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে বলেও সবাইকে সতর্ক করে দেনে তিনি। 

 

এর আগে সকাল ১০টার দিকে টিকা গ্রহণ করেন মেয়র আইভীর মা মমতাজ বেগম এবং ভাই মহানগর যুবলীগ এর সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

 

এ সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা সার্ভিলেন্স অফিসার ডা. ফারহানা রহমান, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন