কেন্দ্রীয় শশ্মানের সৎকার কর্মীদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর কেন্দ্রীয় শশ্মানের সৎকার কর্মীদের জন্য আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলন নাসিক প্যানেল মেয়রসহ তিন কাউন্সিলর।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই উদ্বোধন করা হয়। ভবনটি নির্মাণ করতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন শশ্মান কমিটির ভাইস প্রেসিডডেন্ট শংকর সাহা ও ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়া এন্টারপ্রাইজের কর্ণধার জিয়া উদ্দিন মৃধা।
নাসিক কেন্দ্রীয় শশ্মানের সৎকার কর্মীদের আবাসনের জন্য ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মিনোয়ারা বেগম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গোগনগর ইউনিয়ন পরিষদের যুবলীগের সভাপতি ইব্রাহিম মোল্লা, শশ্মান উন্নয়ন কমিটি ও নারায়ণগঞ্জ পূজা উৎযাপন পরিষদের নেতা সুজন সাহা, রিপন রাজা, শুভ্রত, নূর উদ্দিন মৃধা প্রমূখ।


