Logo
Logo
×

নগর জুড়ে

দেশে মেডিকেল সাইন্সে রিসার্চ একান্তভাবে প্রয়োজন : প্রধানমন্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১১ পিএম

দেশে মেডিকেল সাইন্সে রিসার্চ একান্তভাবে প্রয়োজন : প্রধানমন্ত্রী
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। বিশেষ করে মেডিকেল সাইন্সে রিসার্চ খুব একটা বেশি হচ্ছে না। এটা একান্তভাবেই প্রয়োজন। যাদের রিসার্চ করার কথা, তারা সকলেই ডাক্তার হয়ে রোগী দেখতে ব্যস্ত। হাতেগোনা কয়েকজনেরই আমি দেখি তাদের পাবলিকেশন ও রিসার্চ ।

 

তিনি বলেন, ক্যান্সার এমন একটা রোগ আর এমনভাবে প্রাদুর্ভাব হচ্ছে। এর জন্য ডায়ালইসিস করা, আমাদের দেশের পরিবেশ আবহাওয়া জলবায়ুর সাথে এই ক্যান্সার কিভাবে বিস্তার লাভ করে তার ওপর রিসার্চ করা। এর চিকিৎসার জন্য সেই রিসার্চ দরকার। সেটা আমাদের দেশে খুব কম হয়।

 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার) এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে কুমুদিনী কমপ্লেক্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা প্রমুখ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেইএমএস) এর মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাত আরো একধাপ এগিয়ে যাবে। অন্যরাও উৎসাহিত হয়ে এ সকল সেবামূলক কাজে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরো বলেন, যদিও আমি ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের গঠনের পর অনেকগুলো ইন্সস্টিটিউট করে দিয়েছিলাম,শুরু করেছিলাম। পরবর্তীতে দ্বিতীয়বার এসে সেগুলিকে আরো উন্নত ও আরো নতুন ইন্সস্টিটিউট করে দিয়েছিলাম। তবে আমি মনে করি রিসার্চটা আমাদের জন্য একান্ত অপরিহার্য। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটাও প্রথমবার আওয়ামীলীগ সরকার আসার পর প্রতিষ্ঠা করি। এরপর আরো চারটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। প্রতিটি বিভাগেই একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। বিশ্ববিদ্যালয়গুলো হয় হলে সেখানে রিসার্চের সুবিধা করতে হবে। 


আমি মনে করি বেসরকারি খাতকে সুযোগ দেয়া প্রয়োজন। ৯৬ সাল থেকেই বেসরকারি খাতকে উৎসাহিত করেছি। শুধু তাই না বেসরকারিভাবে হাসপাতাল করতে গিয়ে যে সমস্ত যন্ত্রপাতি,সরঞ্জামাদী প্রয়োজন হয় আমরা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেমন ট্যাক্স  কমিয়ে সুযোগ দেই এ কায়দায় মেডিকেল সেক্টরেও ট্যাক্স কমিয়ে দেই।

 

সে কারণে আমাদের দেশে মানসম্মত অনেকগুলি বেসরকারি  হাসপাতাল প্রতিষ্ঠাও হয়েছে। তবে আমি মনে করি এ দিক দিয়ে কুমুদিনী সবসময় অগ্রয়নি ভূমিকা পালন করেছে। যখন তারা যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। সে জন্য কুমুদিনী ট্রাস্টসহ কুমুদিনীর সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

এ রিসার্চ সেন্টারটা যখন তৈরী হবে ক্যান্সারের চিকিৎসা এদেশের মানুষ ভালোভাবে বলে পাবে বলে আমি মনে করি। এটাই আমাদের লক্ষ্য।

 

তিনি বলেন, রনদা প্রসাদ সাহা এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার এ হাসপাতালের ফলে আমাদের দেশের অনেক মানুষ উপকৃত হয়েছে।  যে মানুষটা তার সব কিছু দিয়ে সবসময় শুধু মানুষের জন্যই কাজ করে গেছেন সে মানুষটাকেও কিন্তু পাকিস্তানী হানাদার বাহিনীরা ছাড়ে নি। তাকে এবং তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। সেটাই কিন্তু সবচেয়ে কষ্টকর।

 

ছোটবেলায় বাবাও আমাদের মির্জাপুর কুমুদিনীতে নিয়ে গিয়েছিলেন। তখন আমরা সবকিছু ঘুরে ঘুরে  দেখিয়েছিলেন।  সেখানকার পরিবেশ দেখে আব্বার তো ইচ্ছেই হয়ে গেল আমাকে সেখানে ভর্তি করে দিবে। আমি ধন্যবাদ জানাবো রাজীবকে ও তার পরিবারকে তারা এখনও  সেই পরিবেশটি সুন্দরভাবে ধরে রেখেছে । মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার একটি চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। 

 


এ সময় তিনি ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আজকে পহেলা ফাল্গুন। শীতের শেষে বসন্তের প্রথম দিন। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এ ঋতু বৈচিত্র্যের প্রভাব পরে জনজীবনসহ নানা ক্ষেত্রে। সে দেশে এই মাসে বুকের রক্ত ঝরিয়ে মাকে মা বলে ডাকার অধিকার অর্জন করেছিলো এ দেশের ভাষা সৈনিকরা। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এ আন্দোলনের পথ বেয়েই আমরা পেয়েছি এ আমাদের স্বাধীনতা। আর এ সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা শেখ মজিবুর রহমান। 

 

স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রতিটি ইউনিয়নে একটি করে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিলেন। যাতে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এটাই ছিল তার লক্ষ্য। যখনই যুদ্ধ বিধ্বস্ত দেশটা গড়ে তুলে  আর্থ সামাজিক উন্নয়নের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে শুরু হয় ষড়যন্ত্র।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতি ও সেই সাথে আমার মা,তিন ভাই,আমার চাচাসহ আমার পরিবারের লোকজনকে হত্যা করেছে। এ হত্যার মধ্যে দিয়ে শুধু একটি পরিবারকে হত্যা করা হয়েছে তা নয়। একটা আদর্শকে হত্যা করা হয়,  মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়।

 

আমরা দুবোন তখন বিদেশে থাকায় আমরা  বেঁচে যাই। কিন্তু এতগুলো শোক সহ্য করা কঠিন কিন্তু আমরা চিন্তা করেছি যে জাতির জন্য সারাজীবন  আমার বাবা সংগ্রাম করেছেন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের জন্য। কিন্তুসে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার পর অভুক্ত থাকবে,চিকিৎসা পাবে না ,শিক্ষা পাবে না ,উন্নত জীবন পাবে না এটা তো হতে পারে না। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা ও জীবন উন্নত করা এটাই আমার একমাত্র লক্ষ্য। এর জন্য যা করার সে  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

আমরা অনেক কিছুতে পিছিয়ে গিয়েছিলাম। বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে আমাদের শুধু ডিপ্লোমা নার্স ছিলো। গ্রাজুয়েট নার্স ছিলো না। ৭৫ সালের পর ২১ বছর যাবৎ সরকার গঠিত হয়েছিলো।  অবৈধভাবে ক্ষমতা দখল করে ছিলো। আর ক্ষমতাটা ছিলো তাদের ভোগের বস্তু। দেশের মানুষের কল্যাণ করার কথা কখনও তারা চিন্তা করেন নাই। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য। আমরা সরকার আসার পর থেকে এ ব্যাপারে আমরা যথেষ্ট প্রচেষ্টা চালাই।  বেসরকারিখাতকে উৎসাহিত করি। ২০০১ এ  বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তাদের কাজ ছিলো যে আমরা যা যা উদ্যোগ নিয়েছি সবগুলো বাতিল করে দেয়া।  এমনই একটা সমস্যা হয়েছিলো। পরবর্তীতে বিএনপি সরকার চলে যাওয়ার পর তার সমাধান করতে পেরেছি।

 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমি খুব আনন্দিত যে, নারায়ণগঞ্জে একটা রিসার্চ সেন্টার হচ্ছে। ঢাকার পাশ্ববর্তী হওয়ায় এখানে এটা খুবই দরকার। নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় ছিলো না, মেডিকেল কলেজ ছিলো না। কোনো কিছুই ছিলো না। আমরা প্রতিটি জেলায় সরকারি বা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, উন্নতমানের হাসপাতাল করে দিচ্ছি। ডাক্তার, নার্স নিয়োগ দিয়েছি। এ করোনা ভাইরাস যখন এসেছে তখন আমরা তাৎক্ষনিকভাবে ২০০০ ডাক্তার, ৬০০০ হাজার নার্স ও টেকনেশিয়ান নিয়োগ দিয়েছি। ভবিষ্যতে আরো নিয়োগ দেয়ার পদক্ষেপও নিয়েছি। আমাদের দেশের মানুষ যাতে অন্তত চিকিৎসাটা পায় সে ব্যবস্থা করে দিয়েছি।


 
করোনাভাইরাস মোকাবেলা করার জন্য যা যা করা দরকার আমরা  তা করে যাচ্ছি, চেষ্টা করে  যাচ্ছি।  আমাদের এ প্রচেষ্টার ফলে আজকে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। আমরা স্বাস্থ্যসেবার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। জাতীয় স্বাস্থ্য নীতি আমরা প্রণায়ন করেছি ,জাতীয় স্বাক্ষরনীতি প্রনয়ন করেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতে সে সেবা পায় আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এখন ভ্যাকসিন দিতে শুরু করেছি।  তবে ভ্যাকসিন নেয়া সত্ত্বেও সবাইকে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে  আশা করি বাংলাদেশ থেকে করোনাভাইরাসের যে প্রাদুর্ভাব পুরোপুরি চলে যাবে।

 

বক্তব্য শেষে তিনি কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ-কিমস কেয়ার’র ভাচুর্য়ালী উদ্বোধন ঘোষণা করেন।

 

উল্লেখ্য, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর অধীনে নারায়ণগঞ্জে প্রায় ৩ লাখ ৪৬ হাজার ২৪২ বর্গফুট নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হবে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ-কিমস কেয়ার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন