Logo
Logo
×

নগর জুড়ে

কুমুদিনী মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫০ পিএম

কুমুদিনী মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
Swapno

কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (কেআইএমএস) এন্ড ক্যান্সার কেয়ার এর ভিওিপ্রস্তরের উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

 

রোবার (১৪ ফেব্রুয়ারি) সকাল এগারটায় গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেডিকেলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।

 

এসময় কুমুদিনী প্রাঙ্গনে সরাসরি উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী জায়েদ মালেক, জাপানের রাষ্ট্রদূত উতো নায়োকী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশসাক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মো জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ প্রমুখ।

 

নারায়নগঞ্জের খানপুর হাসপাতাল সংলগ্ন সিরাজউদৌলা সড়কে কুমুদিনীর নিজেস্ব ক্রয়কৃত জায়গায় এই মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার (কেআইএমএস) কেয়ার নির্মাণ করা হবে। এখানে রোগীদের চিকিৎসা সেবার জন্য ৩ শত শষ্যা বিশিষ্ট সাধারণ চিকিৎসা সেবা, ৫০ শষ্যা ক্যান্সার চিকিৎসা সেবা, রিসার্চিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

 

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কুমুদিনীর নিজেস্ব জায়গায় মেডিকেল সাইন্স এন্ড ক্যান্সার ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাথে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের সমঝোতায় চুক্তি স্বারক্ষিত হয়।

 

চুক্তিতে স্বাক্ষর করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের পরিচালক শ্রীমতি সাহা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন