Logo
Logo
×

নগর জুড়ে

হিন্দুদের ক্ষ্যাপাইছেন নির্বাচনে শিক্ষা পাবেন: মা.ফেরদাউস (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬ পিএম

হিন্দুদের ক্ষ্যাপাইছেন নির্বাচনে শিক্ষা পাবেন: মা.ফেরদাউস (ভিডিও)
Swapno

 

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, আমরা হিন্দু-মুসলিম নারায়ণগঞ্জে এক সাথে থাকি। আমাদের মধ্যে শত্রুতা নেই। কিন্তু আপনি হিন্দুদের ক্ষ্যাপাইসেন। আপনি মন্দির নিয়ে ব্যবসা করেন। মসজিদ নিয়ে ব্যবসা করেন। তাই আগামী সিটি নির্বাচনে আপনি উচিৎ শিক্ষা পাবেন।

 


নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়ালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার ১২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ আয়োজিত এক সমাবেশে নাসিক মেয়র ড. সেলিনা হায়ৎ আইভীকে তিনি এসব কথা বলেন।  


সমাবশে ফেরদাউস বলেন, মেয়র আইভীর বক্তব্য যে, মাসদাইর কবরস্থানের সামনে যেই মাদ্রাসা ছিলো সেটা নাকি সিটি করপোরেশন ভাঙে নাই। তাই আমার প্রশ্ন সিটি করপোরেশন যদি না ভাঙে তাহলে এই সিটি করপোরেশনের সম্পত্তি কে ভাঙলো। কার এতো বড় শাহস, যে এই মাদ্রাসা ভাইঙ্গা দিলো। আসলে ওনার  মেয়র আইভী) কোরআন তেলোয়াত ভালো লাগেনা। সে মাথায় কাপড় দিতে চায়-না, পুরুষ সাজতে চায়!


তিনি বলেন, চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদ এবং এর পাশের যেই মাদ্রাসা সেটার স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু তিনি সেটা নিয়েও চক্রান্ত করছেন। আমি ফেরদাউস আপনাকে (আইভী) চ্যালেঞ্জ করছি। খোদার কসম এই মাদ্রাসার জায়গায় আপনি হাত দিতে পারবেন না। আপনি পারলে হাত দিয়ে দেখান, আপনাকে নারায়ণগঞ্জবাসীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মামলা খেয়ে আমাদের অভ্যাস আছে, জেলে যাওয়ার অভ্যাসও আছে। আইভীর কতটুকু ক্ষমতা সেটা আমাদের চেয়ে বেশি কেউ জানেনা। আর আমাদের শিকড় কতটা মজবুত সেটা আপনার জানা নেই।
এ সময় সমাবেশে হেফাজতে ইসলাম এবং ওলামা পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন